1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান: ‘জাহানারা কাঞ্চন স্মৃতি পদক’ পেল নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা। বালীগাঁও বিপিএল সিজন ৫ এর উদ্ভোধন খেলা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুরে অসহায় পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের মশারি বিতরণ। কেশবপুরে কৃষকের ধানের চারা রোপণ করে দিলেন আনসার-ভিডিপির সদস্যরা। সাংবাদিক মোয়াজ্জেম হোসেন রাসেলের পিতা তোফাজ্জল ডাক্তারের জানাজা ও দাফন সম্পন্ন। কেশবপুরে আনসার-ভিডিপির প্রশংসনীয় উদ্যোগঃ স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার। কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ। কেশবপুর (অসকস)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন। মাদকের সাথে জড়িত ব্যাক্তিদের কোন প্রকার ছাড় নেই, নেওয়া হবে কঠোর ব্যবস্থা …………….খুলনা জেলা পুলিশ সুপার । বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক।

হবিগঞ্জে কালেক্টরেট সহকারীদের কর্ম বিরতি ভোগান্তিতে সেবা গ্রহীতারা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০
  • ২৮৯ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জে কালেক্টরেট সহকারীরা কর্ম বিরতি পালন করে যাচ্ছে। বেতনস্কেল ও পদবি পরিবর্তনের দাবীতে দাপ্তরিক কার্যক্রম বন্ধ রেখে কর্ম বিরতি পালন করায় ভোগান্তিতে পড়ছে সেবা নিতে আসা জনগন। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে গত ২০ জানুয়ারী থেকে হবিগঞ্জ জেলায় কর্মরত ২শতাধিক কালেক্টরেট সহকারীগন হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টায় পর্যন্ত কালেক্টরেট ভবনের সামনে কর্ম বিরতি পালন করছে।

বাকাসস’ কেন্দ্রিয় উপ মহাসচিব মোঃ আব্দুল খালেক, হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুছ, সাধারন সম্পাদক মোঃ আজগর আলী, যুগ্ম সম্পাদক মোঃ নুরুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সফি উদ্দিন, আব্দুল ওয়াদুদসহ বিভিন্ন উপজেলায় কর্মরত সহকারী কালেক্টরগন এ কর্মসূচীতে অংশ নেন।

উল্লেখ্য, সারা দেশের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার(ভূমি)’র কার্যালয়ে কর্মরত ৩য় শ্রেনীর কর্মচারীদের পদনাম ও বেতন স্কেল পরিবর্তনের দাবী আদায়ের লক্ষ্যে হবিগঞ্জের ২শতাধিক কর্মচারী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কর্ম বিরতি পালন করে যাচ্ছে।

বাবাসস’ হবিগঞ্জ জেলার সাধারন সম্পাদক মোঃ আজগর আলী জানান-৩য় শ্রেনীর কর্মচারীদের পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড পরিবর্তনের দাবীতে চলমান ৭ম দিনের এই কর্ম বিরতি। আমাদের যৌক্তিক দাবীর সমর্থনে কোন প্রতিশ্রুতি পেলে কেন্দ্রিয় কমিটির নির্দেশে কর্ম বিরতি প্রত্যাহার করব।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT