1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

সুন্দরবনের হরিণ লোকালয়ে উদ্ধারের পর বনেই অবমুক্ত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৩৮ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
সুন্দরবন হতে একটি মায়াবী হরিণ সুতারখালী নদী পার হয়ে কালাবগী লোকালয়ে চলে আসে। এলাকাবাসী  দেখতে পেয়ে বন বিভাগকে জানালে তাৎক্ষণিক হরিণটি উদ্ধার করে তা আবার সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। 

জানা গেছে ১৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে সুন্দরবন হতে একটি হরিণ কালাবগী এলাকায় চলে আসে। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম সেখানে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহয়তায় হরিণটি উদ্ধার করে। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে হড্ডা টহল ফাঁড়ীর পার্শ্ববর্তী এলাকার বনে অবমুক্ত করা হয়েছে ঐ হরিণটি। 

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও খুলনা রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, বিষয়টি জানার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে হরিণটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে সুস্থ করেই বনে অবমুক্ত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নলিয়ান স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোবারক হোসেন, হড্ডা টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন, কালাবগী গ্রামের  আঃ মান্নান, রহিম সরদার সহ বন বিভাগের সদস্যরা। অন্যদিকে গত বুধবার সকাল ১০ টার দিকে নলিয়ান স্টেশন কর্মকর্তা  মোবারক হোসেন ফুট প্রেট্রোলিং হাড্ডার খাল এলাকা হতে ফাঁদে আটকে থাকা অবস্থায় একটি হরিণ উদ্ধার করে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ করেই বনে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ঐ অভিযানে পাটাকাটা এলাকা হতে ২০ টি  হরিণ ধরার সিটি ফাঁদ উদ্ধার করা হয়। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকতা এজেডএম হাছানুর রহমান বলেন, বন বিভাগের এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। 

কয়রা, খুলনা প্রতিনিধি 
তারিখঃ ১৬/০৪/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT