1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম:
খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে। কালীগঞ্জে ১ প্রতিষ্ঠান কে অর্থদণ্ড ৪ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম‍্যমাণ আদালত। কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নূরুল আমিন বাবুলকে সম্বার্ধনা । ফারুয়া ইউনিয়নে সুপেয় পানির সরবরাহ ব্যবস্থা উদ্বোধন করলেন ———–  কাজল তালুকদার । পলাশে দলীয় পরিচয় দিয়ে অমিত মোস্তফা খাঁন এর জমি জবর দখলের এবং কাঠাল গাছ কাটার অভিযোগ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই -ইউএনও, এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে মানসিক স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত। বিলাইছড়িতে চারা বিতরণ । বেনাপোল পৌর নির্বাচনে নামছেন ইমদাদুল হক ইমদাদ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নামাজ গ্রাম দুর্গাপুরে গণসংযোগ।

সারাদেশে শহীদ মিনারে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: র‌্যাব ডিজি

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৪৭ বার পঠিত

র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘শহীদ মিনার ভাঙচুর প্রতিরোধে সারাদেশে র‌্যাবের একাধিক টিম মোতায়েন রয়েছে। আমরা সবসময় এটি মনিটরিং করছি।’

রোববার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আয়োজন ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনারে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, সারাদেশে শহীদ মিনারে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে। যেকোনো পরিস্থিতিতে র‌্যাব প্রস্তুত আছে বলেও জানান তিনি।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমরা শহীদ মিনারে আসবো। সারাদেশের শহীদ মিনারে নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। ডগ স্কোয়াড দিয়ে আমরা শহীদ মিনার এলাকায় সুইপিং করছি। বোম্ব স্কোয়াডও নিয়োজিত থাকবে। আমাদের হেলিকপ্টারও প্রস্তুত আছে। ইভটিজিং রোধে নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা থাকবে এবং আমরা সতর্ক থাকবো।’

র‍্যাব মহাপরিচালক আরও বলেন, ‘করোনা আক্রান্তের হার কমে এলেও সবাইকে অনুরোধ করবো স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবেন। সরকার কর্তৃক যে বিধিনিষেধ রয়েছে মাতৃভাষা অনুষ্ঠানে সবাই তা মেনে চলবো।’

তিনি বলেন, ‘কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। র‍্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন তাদের নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকবে, টহল থাকবে ও সাদা পোশাকে সারাদেশে র‍্যাবের সদস্যরা মোতায়েন থাকবে। অগ্রীম পদক্ষেপ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারসহ আশেপাশের এলাকা ও সারাদেশে গত ১৮ তারিখ থেকে সাদা পোশাকে র‍্যাবের সদস্যরা মোতায়েন রয়েছে।’

চৌধুরী আবদুল্লাহ আল মামুন আরও বলেন, ‘অবজারভেশন পোস্ট, চেকপোস্ট ও স্টেটিক ডিউটি আমরা মোতায়েন করেছি। বোম্ব ডিজপোজাল ইউনিট, স্ট্যান্ডবাই ফোর্সের পাশাপাশি র‍্যাবের মেডিকেল টিমও থাকবে। এছাড়াও র‍্যাব সদরদপ্তরের ইন্টেলিজেন্স টিম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর ও সারাদেশে কৌশলগত স্থানে সাদা পোশাকে দায়িত্ব পালন করবে এবং সঙ্গে আভিযানিক দলও মোতায়েন থাকবে।’

র‍্যাব ডিজি বলেন, ‘র‍্যাব সদর দপ্তরের স্পেশাল ফোর্স ও র‍্যাবের হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। যেকোনো সময় র‍্যাবের হেলিকপ্টার মুভ করাতে আমরা সক্ষম।’

ভার্চুয়াল জগতে গুজব, উসকানিমূলক তথ্য ও মিথ্যা তথ্য ছড়ানো রোধে সাইবার অপরাধ রোধে র‍্যাবের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। যেকোনো তথ্য বা সমস্যায় র‌্যাবের এই নম্বরে ০১৭৭৭৭২০০২৯ যোগাযোগ করার জন্য অনুরোধ জানান র‌্যাব মহাপরিচালক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT