1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত। কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান। শ্যামনগরে দলিত নারী, কিশোরী ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান। পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত। কয়রায় ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন। নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ জেলা পর্যায়ে কেশবপুর উপজেলার গৌরবোজ্জ্বল সাফল্য। কয়রায় মিথ্যা মামলায় হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন । কেশবপুরে ইটের রাস্তায় ৫০ গজের মধ্যে তিনটি স্পিড ব্রেকার: প্রায়ই ঘটছে দূর্ঘটনা। কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি জুলমাত ও বিদ্যোৎসাহী নুরুজ্জামান। কয়রায় দূর্যোগে ঝুঁকিপূর্ণ নারী-শিশুদের জন্য সুপেয় পানির দাবীতে মানববন্ধন।

শ্যামনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থীর মতবিনিময়।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মঙ্গলবার(৯ সেপ্টেম্বর) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী এস এম মোস্তফা আল মামুন মনিরের শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময়সভা আল মারজান একাডেমিতে অনুষ্ঠিত হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই কর্তৃক মনোনীত সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী আলহ্বাজ এস এম মোস্তফা আল মামুন মনির সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন জাতীয় সংসদে সাতক্ষীরা-৪ এর প্রতিনিধি নির্বাচিত হলে নিজের আর্থিক ও রাজনৈতিক অবস্থান সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখবেন। বিরোধী দলের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক স্থাপন করবেন, শ্যামনগরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবেন, সংখ্যালঘু সমাজের সার্বিক নিরাপত্তা ও ধর্মীয় মূল্যবোধ নিশ্চিতকরণে যথার্থ পদক্ষেপ গ্রহণ করবেন, শ্যামনগরে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করবেন, টেকসই বেড়ী বাঁধ নির্মান করবেন, নারী উন্নয়ন, প্রতিবন্ধীসেবা, প্রবীণসেবা সহায়তা সহ অন্যান্য ক্ষেত্রে বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন। শ্যামনগরে শিক্ষাক্ষেত্রে উন্নতি সাধন করা, সুপেয় পানির অভাব মোচন, সংবাদকর্মীদের জীবনমান উন্নয়ন, আইন শৃঙ্খলার উন্নয়ন সাধন, কৃষিতে উন্নয়ন,দারিদ্র দূরীকরণ সহ অন্যান্য বিষয়ে দেশ ও মানবতার কল্যাণে কাজ করবেন বলে অবহিত করেন।

সংসদ সদস্য প্রার্থী এস এম মোস্তফা আল মামুন মনির শ্যামনগর উপজেলার গুমানতলী গ্রামের এস এম মিজানুর রহমানের পুত্র। তিনি পেশায় ব্যবসায়ী, রাজনীতিবিদ, আইন বিশেষজ্ঞ ও সমাজসেবক। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী হিসাবে দায়িত্ব পালন করছেন ও কেন্দ্রিয় কমিটির কেন্দ্রিয় প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মা.মুজিবর রহমান, মিজানুর রহমান, মা.খায়রুল বাসার, মা.আবুবকর সিদ্দিক, মা.খলিলুর রহমান। আশাশুনি উপজেলার সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সম্পাদক আমিনুর রহমান, শ্যামনগর উপজেলা শাখার সভাপতি মা.আবুল হোসেন, সম্পাদক এস এম মাসুদ রানা, সহসভাপতি জোবায়ের হোসেন, আবুজর, নুরে আলম, ছাত্র আন্দোলন সভাপতি নজিবুল্লাহ, শ্রমিক আন্দোলন সভাপতি আবু বকর সিদ্দিক,মনিরুল ইসলাম,মোঃ ফয়জুল্লা প্রমুখ।

ছবি- শ্যামনগরে ইসলামী আন্দোলন সাতক্ষীরা-৪ আসনের এমপি প্রার্থী এস এম মোস্তফা আল মামুন মনির মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT