1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম:
মণিরামপুর সাহিত্য পরিষদের মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। ​মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস। কেশবপুরে ড্রেজারের থাবায় নদীতে বিলীন হচ্ছে বসতবাড়ি, অসহায় মানুষের আর্তনাদ! এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি । পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন ।

রামগড়ে লকডাউনের ষষ্ঠ দিনে ১৪ জনকে জরিমানা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৮৬ বার পঠিত

মোঃ মোজাম্মেল হোসাইন রামগড় প্রতিনিধি

কোভিড ১৯ সংক্রমণ বিস্তার রোধে সরকার ঘোষিত তৃতীয় ধাপের লকডাউন বাস্তবায়নে ষষ্ঠ দিনে দুপুর তিনটা পর্যন্ত খাগড়াছড়ির রামগড়ে১৪ জনকে ৬ হাজার ২ শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুর এগারোটায় রামগড় বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু.মাহমুদ উল্লাহ মারুফ। এসময় সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখা,বিনা প্রয়োজনে চলাচল করা,মাস্ক পরিধান না করায় ২০১৮ সালের সংক্রমণ আইনের ২৪ এর ২ ধারায় ছয় জনকে এক হাজার সাতশ টাকা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ সালের ৬৬ ধারায় আট জনকে চার হাজার পাঁচ শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পুলিশ, বিজিবি ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
নিজের স্বাস্থ্য সুরক্ষা নিজেকেই করতে হবে উল্লেখ করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহমুদ উল্লাহ মারুফ বলেন,লকডাউন বাস্তবায়নে প্রশাসন, ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠপর্যায়ের তৎপর রয়েছে। যারা সরকার ঘোষিত নিদের্শনা মানবে না তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT