1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। যশোরে মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনে পদযাত্রা ও সমাবেশ। শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা। কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী মোজাহিদ গ্রেফতার । কালো দিবস ও হচ্ছে সাংবাদিক ও সংবাদপত্র বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে ১৬ জুন একটি বেদনাবিধুর দিন। চতুর্থ শ্রেনী ছাত্রী কে মুখ বেধে ধর্ষণ অভিযোগ, বৃদ্ধ আটক। মণিরামপুরে শ্যালক-ভগ্নিপতির পরিবারের সংঘর্ষ ভগ্নিপতির মোটরসাইকেলে অগ্নিসংযোগ, আহত- ৪। কেশবপুরে ওলক্ষেতে গোড়া পচা রোগের আক্রমণ, সমাধান দিল কৃষি বিভাগ। রাজস্থলীতে বিদ্যালয়ের এক  এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ। যত গতি,তত ক্ষতি, ডুমুরিয়ায় নিসচা’র রোড ক্যাম্পেইন।

কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী মোজাহিদ গ্রেফতার ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৭ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

কেশবপুর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী মুজাহিদ হোসেন (১৯) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (১৪ জুন-২৬) রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বাগদহা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সে ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা গত বৃহস্পতিবার (১১ জুন-২৬) উপজেলার পরচক্রা ও সোনাতলা নামক স্থানে সড়কের উপরে পৃথক বিক্ষোভ মিছিল করেন। সেই মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনা ও ভাইরালও হয়েছে। এ ঘটনায় কেশবপুর উপজেলার মির্জানগর গ্রামের আকরাম হোসেন বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা আরও ৬০/৭০ বিরুদ্ধে কেশবপুর থানায় একটি মামলা করেন। যার মামলা নং-৮। মামলার পর থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ জন আসামিকে গ্রেফতারপূর্বক আদালতে প্রেরণ করেছে এবং বাকি আসামিদের গ্রেফতারের জন্যে পুলিশি অভিযান অব্যাহত থাকে। সেই অভিযানের সূত্রে ধরে গত রোববার রাতে মুজাহিদ হোসেনকে গ্রেফতার করে।
এর আগে গ্রেতারকৃতরা হলেন, ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য মির্জানগর গ্রামের গিয়াস উদ্দিন খানের ছেলে নজরুল ইসলাম খান (৬০), ছাত্রলীগের কর্মী সরফাবাদ গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রাকিবুল ইসলাম (১৯), যুবলীগের সদস্য শ্রীফলা গ্রামের কওছার আলী সরদারের ছেলে আব্দুল জলিল (৪৫), যুবলীগের সদস্য বাজিতপুর গ্রামের কওছার আলীর ছেলে নজরুল ইসলাম (৩৮), ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারী সুজাপুর গ্রামের আনোয়ার দফদারের ছেলে নজরুল ইসলাম (৪২) এবং শ্রীফলা গ্রামের মকসেদ সরদারের ছেলে ছলেমান সরদার (৪৫) সর্ব থানা-কেশবপুর।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণকারী মোজাহিদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে সোমবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতার করার জন্য থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ছবিঃ
১৫/০৬/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT