1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
লোকালয় থেকে আজগর উদ্ধার, অতঃপর সুন্দরবনে অবমুক্ত। ৫ সিটি কর্পোরেশনে নুতন প্রশাসক নিয়োগ। ঈদযাত্রায় জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন থাকবে। —- বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। খুলনায় মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু। ১৫ জেলায় জ্বালানিতেল উত্তোলন ও বিপণন বন্ধ। যশোর কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোরকে আটক। দ্বীপ ইউনিয়ন গাবুরায় দরিদ্র অসহায় পরিবারের মা‌ঝে ব্রতীর খাদ্য সামগ্রী বিতরণ। বিভেদ ভুলে জনগণের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করতে হবে:  এমপি আবুল কালাম আজাদ। খুলনায় নদীতে ভাসমান অবস্থায় রিক্সা চালকের মরদেহ উদ্ধার। খুলনায় পরিত্যক্ত ব‍্যাগে রক্ষিত বোমা বিষ্ফোরণ,যুবক আহত।।

রামগড়ে “উদ্ভাসিত মুখ”বৃত্তি প্রদান অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ২৪৭ বার পঠিত

রামগড়ে “উদ্ভাসিত মুখ”বৃত্তি প্রদান অনুষ্ঠিত

মোঃ মোজাম্মেল হোসাইন
রামগড় প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হল “উদ্ভাসিত মুখ ২০২১” বৃত্তি প্রদান অনুষ্ঠান।
শনিবার(৮ জানুয়ারী) সকালে একাডেমি কোচিং সেন্টারের আয়োজনে রামগড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নতর নয় জন মেধাবী ছাত্র ছাত্রীদেরকে এ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার ফারুক,রামগড় পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আহসান উল্লাহ, সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু।
একাডেমি কোচিং সেন্টারের পরিচালক মাহফুজ আহমদ জানান,বর্তমান শিক্ষা ব্যাবস্থা শিক্ষার্থীরা কতটুকু বুঝতে পারছে তা যাচাইয়ের জন্য বই খুলে পড়ার মাধ্যমে বৃত্তি পরীক্ষার আয়োজন করি।ছাত্র ছাত্রীদের জন্য সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন তৈরি করে পরিক্ষার দ্বারা মেধা যাচাই করা হয়।সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত তিনটি ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হয়েছে।বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের বিনা ফিতে পড়াশোনার ব্যাবস্থাসহ বছর জুড়ে দুই লক্ষ টাকার শিক্ষা বৃত্তির ব্যবস্থা করা হবে এই কোচিং সেন্টারের পক্ষ থেকে। এছাড়াও গরিব, মেধাবী,অসচ্ছল শিক্ষার্থীদের বিশেষ সহায়তার ব্যাবস্থাও রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। পার্বত্য এলাকা রামগড়ের পিছিয়ে থাকা মেধাবী ছাত্র ছাত্রীদের প্রতিভা বিকশিত করার জন্য এই কোচিং সেন্টার।দেশসেরা স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ার উপযোগী করে শিক্ষার্থীদের গড়ে তোলাই একাডেমি কোচিং সেন্টারের উদ্দেশ্য। অনুষ্ঠানে অতিথিরা প্রতিষ্ঠানটির সফলতা কামনা করেন এবং কোচিং সেন্টার সম্পর্কে জনমানুষের মনে প্রচলিত বিভিন্ন ভ্রান্ত ধারণা ও বাণিজ্যিকিকরণ পাল্টে দিয়ে সেবামূলক প্রতিষ্ঠানে রুপান্তর করার আহবান জানান।এসময় স্কুল কলেজের শিক্ষার্থী,অবিভাবক,সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT