1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মণিরামপুরের কৃষক-গৃহিনীর কন্যা রুপা শিক্ষক হতে চাই। কয়রার শাহানা ফেরদৌসী পেয়েছে গোল্ডেন প্লাস পেয়েছে  ভবিষ্যতে ডাক্তার হতে চায় । মণিরামপুরের ফারদিন শাহরিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। কেশবপুরে খাদ্য সংকটে ঐতিহ্যবাহী বিরল প্রজাতির কালোমুখো হনুমান। খুলনা মহানগরীতে নারী গুলিবিদ্ধ। তালায় আলাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি  শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠিত । বিলাইছড়িতে জিপিএ  ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %। ডুমুরিয়ায় ব্র্যাকের আয়োজনে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত। কেশবপুর এনপিএস-এর সভাপতি মুকুলের অসুস্থতার জন্য দোয়া প্রার্থনা। স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছাতে কেশবপুরে ট্রাস্ট হেলথ্ সেন্টারের উদ্বোধন।

রাত কাটানোর ইঙ্গিত অভিনেত্রীকে

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪২০ বার পঠিত

গত বছরের শেষ দিকে বলিউডে #MeToo ঝড়ে বেসামাল হয়ে পড়ে ইন্ডাস্ট্রি। এরপর একে একে অনেকেই তাদের সঙ্গে হওয়া যৌন হেনস্তার ঘটনা নিয়ে সরব হন। তবে এবার অভিনেত্রী শার্লিন চোপড়া যা বললেন, তাতে হয়তো অনেকেই চমকে উঠবেন। বলিউডের যৌন ইঙ্গিতের ‘কোড’ শব্দই ফাঁস করে দিলেন শার্লিন। তার দাবি, সাধারণ মানুষের কাছে ‘ডিনার’ শব্দের অর্থ নৈশভোজ হলেও বলিউডে ‘ডিনার’ শব্দটি এক প্রকার ‘রাত কাটানোর’ ইঙ্গিত।

শার্লিন চোপড়ার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবর, এ বিষয়টি জানা না থাকায় সমস্যা পড়তে হয়েছিল অভিনেত্রীকে। বলিউডের অনেক পরিচালক, প্রযোজকই তাকে ডিনারে আমন্ত্রণ জানিয়েছেন। তবে তিনি ‘ডিনার’ এর অর্থ না বুঝতে পারায় সমস্যায় পড়েছিলেন বহুবার। বেশকিছু খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার পরই তিনি আসল বিষয়টি বুঝতে পারেন। শার্লিনের কথায়, এমন অভিজ্ঞতার পরে তিনি সিদ্ধান্ত নেন, তিনি শুধু প্রতিভাবান পরিচালক, প্রযোজকের সঙ্গেই কাজ করবেন।

শার্লিনের কথায়, যারা তথাকথিত ফিল্মি পরিবার থেকে বলিউডে আসেন না তাদেরকেই এ ধরনের প্রস্তাবের শিকার হতে হয়। তবে কারা এধরনের যৌন ইঙ্গিতপূর্ণ প্রস্তাব তাকে দিয়েছিলেন সে বিষয়ে অবশ্য আলাদা করে কারোর নাম নেননি অভিনেত্রী। শার্লিন বলেন, কার কথা বলবো? কোনও একজন নির্দিষ্ট কেউ নয়, এ ধরনের বহু লোক রয়েছে।
প্রসঙ্গত, শার্লিন চোপড়ার জন্ম হায়দ্রাবাদে। ‘প্লে বয়’ ম্যাগজিনে নগ্ন ফটোশ্যুটের মাধ্যমে খবরের শিরোনামে আসেন শার্লিন। তারপর বেশকিছু বলিউডের ছবিতে ও দক্ষিণী ছবিতেও অভিনয় করেছেন তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT