1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত।

সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১১৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

সুন্দরবনে চাচা ভাইপো নামে নতুন বনদস্যু বাহিনী গঠনের আগেই আত্মসমর্পণে অংশগ্রহন না করা বনদস্যু ছোট সুমন বাহিনী’র দুই সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় তাদের কাছ থেকে ‘চাচা-ভাইপো’ নামের নতুন বাহিনীর ৫০০টি কার্ড উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিদে এসব তথ্য জানান।

পরে মোংলা কোস্টগার্ড বেইজে প্রেস ব্রিফিং করে বিসিজিএস সোনার বাংলার নির্বাহী কর্মকর্তা লেঃ শেখ সাদমান বিন মাহমুদ বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” ও “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে।

ছোট সুমন বাহিনীর আত্মসমর্পণ না করা ২ ডাকাত সদস্য নতুন করে চাচা ভাইপো নামে একটি ডাকাত দল গঠনের চেষ্টা চালায়। তারা রূপসা খেয়াঘাট ও কাটাখালীর মোড় সংলগ্ন এলাকায় অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটককৃতরা হলেন মোঃ নাজমুল শেখ (৩৫) ও হানিফ শেখ (৪২)। তারা বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা ও পুলিশের যৌথ অভিযানে সুন্দরবনের শেলা নদীর বটতলার খাল সংলগ্ন এলাকা থেকে ৩টি একনলা বন্দুক, ১টি পাইপ গান, ১টি খেলনা পিস্তল এবং ১৯ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড আরও জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে কুখ্যাত ছোট সুমন বাহিনীর সঙ্গে জড়িত থেকে সুন্দরবন এলাকায় ডাকাতি কার্যক্রম পরিচালনা করছিল। গত ১৭ মে ছোট সুমন বাহিনীর আত্মসমর্পণের পর তারা নতুন করে ‘চাচা-ভাইপো’ নামে বাহিনী গঠন করে আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছিল

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT