1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

ফোন হারিয়ে সাংবাদিকদের ওপর ক্ষুব্ধ সারা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৮৯২ বার পঠিত

মুম্বাইয়ের রেকর্ডিং স্টুডিওর বাইরে হন্তদন্ত হয়ে ছুটে বেড়াচ্ছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। ‘আমার ফোন হারিয়ে গিয়েছে’ বলে অসহায় ভাবে এদিক ওদিক ঘুরছেন সাইফ আলি খান এবং অমৃতা সিং এর মেয়ে। তার সেই অস্থির মুহূর্তও ক্যামেরায় বন্দি করতে ব্যাস্ত সাংবাদিকরা। এতেই বেশ বিরক্ত হন সাইফ কন্যা।

ভিডিওতে দেখা যায়, নিজের গাড়ি থেকে হন্তদন্ত হয়ে নামছেন সারা। নামতে নামতে বলছেন, ‘‘আরে আমার ফোন হারিয়ে গিয়েছে।’’ তার পরে রেকর্ডিং স্টুডিয়োর ভিতরে ঢুকেও ফোন খুঁজতে থাকেন তিনি। সেখানেও সাংবাদিকদের ক্যামেরা দেখে বিরক্ত হয়ে বলেন, ‘‘আমার ফোন হারিয়েছে, আর আপনারা সেটিরও ছবি তুলতে ব্যস্ত?’’ সাংবাদিকরা সাইফ কন্যাকে ফোন ফেরত পাওয়ার আশ্বাস দেন। যদিও তার কিছু ক্ষণ পরে নিজের ফোন ফিরে পান সারা। তার পরে গাড়িতে উঠে বেরিয়ে যেতে দেখা যায় তাকে।

আগামী ২৪ ডিসেম্বর আনন্দ এল রায়ের ‘আতরঙ্গি রে’ ছবিটি মুক্তি পাবে। সেখানে অক্ষয় কুমার এবং ধনুষের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে সারাকে। বারাণসী, দিল্লি, মাদুরাই- দেশের বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে এই ছবির শ্যুটিং হয়েছে। সূত্র: আনন্দ বাজার

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT