1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় বিএনপি নেতাকে ফাঁসাতে মৎস্য ঘেরে আগুন, প্রতিবাদে ঘের মালিকের সংবাদ সম্মেলন। কয়রায় জৈব সার ব্যবহার ও বারোমাসি সজিনা চাষে প্রশিক্ষণ। শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ। মণিরামপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মাছের পোনা বিতরণ। বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক  সভা অনুষ্ঠিত। প্রতিভা মডেল একাডেমীতে ফল উৎসব ও মা সমাবেশ অনুষ্ঠিত। শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। যশোরে মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনে পদযাত্রা ও সমাবেশ। শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা। কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী মোজাহিদ গ্রেফতার ।

যশোরের বেনাপোল-শার্শা সীমান্ত থেকে ফেন্সিডিলসহ আটক-২

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৪ জুলাই, ২০১৯
  • ২২৬ বার পঠিত

মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল-শার্শা পাঁচভুলট বিওপি ও দৌলতপুর বিওপির টহলদল সীমান্তে অভিযান চালিয়ে ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক বহনকারকে আটক করেছে বিজিবি সদস্যরা।

রবিবার ভোর রাতে দৌলতপুর বিওপি’র টহলদল গোপন সংবাদের ভিত্তিতে গাতিপাড়া গ্রাম থেকে মোছাঃ রাবেয়া খাতুন(৫৪)কে ৪৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করেছে বিজিবি। আটক রাবেয়া গাতিপাড়া গ্রামের মৃত আরাজুল ইসলাম এর স্ত্রী।একই সময় বেনাপোল পোর্ট থানাধীন বালুরমাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি।অপর দিকে শার্শা থানাধীন পাঁচভুলট বিওপি’র টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভয়বাস নামক স্থান থেকে মোঃ আব্দুল্লাহ(২৩)কে ৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে আটক করে।আটক আব্দুল্লাহ পাঁচ ভুলট গ্রামের মোঃ ফজর আলীর ছেলে।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মোট ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক বহনকারীকে আটক করা হয়েছে।

আটককৃত আসামী ও মাদকদ্রব্য বেনাপোল ও শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT