1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়। কেশবপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে নজরুল বর্ষ উদযাপন। কেশবপুরে সর্পদংশন সচেতনতা দিবস পালিত। কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান। কেশবপুরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ১১ নেতাকর্মী গ্রেপ্তার। কেশবপুরে বিএনপি নেতা মরহুম আবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার। জনতার কল্যাণেই রাজনীতি, নামাজগ্রাম দুর্গাপুরে নতুন সমাজ গড়ার প্রত্যয় ইমদাদের ‘মানুষের ভাগ্যোন্নয়ন ও নাগরিক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই।’ হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের অভিযানে ৯ মার্ডার মামলার আসামী জনাব আলী কলেজ ছাত্রলীগ সভাপতি ও কৃষকলীগ নেতা সহ গ্রেফতার ২জন।

মাধবপুরে র‌্যাবের হাতে পেশাদার মাদক ২ ব্যবসায়ী গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০
  • ৪৩১ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে ইয়াবাসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

রোববার (১২ জানুয়ারি) রাত আটটায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে সোমবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন মেজর ইশতিয়াক বিন ইউসুফ ও এএসপি মোঃ আব্দুল খালেক ।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন কালিরবাজারস্থ ৪নং আহম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর হতে ৪১০ পিস ইয়াবাসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃত আসামিরা হল মো. কাইয়ুম (২৮), পিতা- মৃত আব্দুল করিম, সাং-শিবরামপুর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ ও মো. সেলিম মিয়া (৩৯), পিতা-মৃত আব্দুল হামিদ, সাং-দরিয়াপুর, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

গ্রেপ্তারকৃত আসামিদেরকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT