1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের হাসানপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত। প্রাথমিক শিক্ষা পদকে শ্যামনগরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বাবু লাল ও শ্রেষ্ঠ স্কুল খ্যাগড়াদানা। স্বাধীনতার পর কেশবপুর থানায় প্রথম নারী ওসি”র যোগদান। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে সংগীতে অংকিতা প্রথম। কেশবপুরে কচুরিপানা নিধনে অর্থ সহায়তা দিলেন এমপি অধ্যাপক মোক্তার আলী। কেশবপুরে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলায় শেষের দিন ছিল ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা। বিলাইছড়ি ও কেংড়াছড়িতে মৎস্যজীবিদের  চাউল বিতরণ । কয়রায় সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ  করলেন জেলা পরিষদের প্রশাসক । কয়রায় ভবতোষ হত্যা মামলায় গ্রেপ্তার -১। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকায় খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন শ্যামনগরের মীরগাং।

মাধবপুরে ফেনসিডিলসহ একব্যাক্তি গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদন্ড

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০
  • ৩৬১ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ১০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ দেবাশীষ রায় (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার পৌর শহরের পুর্ব পাইকপাড়ার মৃত গোবিন্দ চন্দ্র রায়ের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১৪ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২ টার দিকে মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো: গোলাম মোস্তফা’র নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশন পূর্ব পাশ থেকে ১০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ দেবাশীষ রায় নামে এক যুবককে আটক করে।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো: গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আটককৃত ব্যাক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে সহকারী কমিশনার( ভূমি) আয়েশা আক্তার তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT