1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম:
স্বাস্থ্য মন্ত্রী কর্তৃক তালা হসপিটাল আকস্মিক পরিদর্শন । কেশবপুর এসএসসি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের নতুন কমিটি গঠন। কেশবপুরে সুসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে ‘বিপ্রতীপ’-এর বিশেষ অনুষ্ঠান। কেশবপুরে প্রকাশিত সাহিত্য পত্রিকা প্রদর্শনী আলোচনা, কবিতা পাঠ, সংগীতানুষ্ঠান। বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান। কেশবপুরে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নিহত। মুক্তাগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন। আধুনিক জিয়া হল নির্মাণের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন কমিটির মানববন্ধন। যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত। কেশবপুরে সড়ক দুর্ভোগে সাগরদত্তকাটির ভুক্তভোগী মানুষ।

মাধবপুরে চার মাসে বিজিবির হাতে কোটি টাকার চোরাই পণ্য আটক

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১ জুন, ২০১৯
  • ২৩৭ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর সীমান্তবর্তী এলাকার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অবৈধ কার্যক্রম রোধ করার লক্ষ্যে টহল তৎপরতা বৃদ্ধি করেছে। গত ৪ মাসে বিজিবির কঠোর নজরদারির কারণে ১ কোটি ২৪ লাখ টাকার মাদকদ্রব্য ও অন্যান্য চোরাই মালামাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয় ১১ চোরাকারবারিকে।

বিজিবি সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিজিবির তথ্যমতে, উপজেলার ধর্মঘর, মনতলা, সাতছড়ি, তেলিয়াপাড়া চা বাগান, চিমটিবিল ও গুইবিল সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ১ হাজার ৭০৫ বোতল মদ, গাঁজা ৯৬০ কেজি, ইয়াবা ১ হাজার ৯৫ পিস, বিয়ার ২২০ বোতল, ফেনসিডিল ৪৮০ বোতল, চাপাতা ২ হাজার ৭২৩ কেজি, চশমা ১ হাজার ৭৫০ পিস, বাইসাইকেল ৮টি, রাবার ৩৫০ কেজি, আতশবাজি ১ হাজার পিস জব্দ করা করে।

৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এম জাহিদুর রশীদ জানান, সীমান্তে অবৈধ অস্ত্র, মানবপাচার, মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান রোধ করার লক্ষ্যে বিজিবির নিয়মিত টহল জোরদার করা হয়েছে। বিজিবির কঠোর তৎপরতার কারণে অবৈধ অস্ত্র ও মানবপাচার প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT