1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান: ‘জাহানারা কাঞ্চন স্মৃতি পদক’ পেল নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা। বালীগাঁও বিপিএল সিজন ৫ এর উদ্ভোধন খেলা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুরে অসহায় পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের মশারি বিতরণ। কেশবপুরে কৃষকের ধানের চারা রোপণ করে দিলেন আনসার-ভিডিপির সদস্যরা। সাংবাদিক মোয়াজ্জেম হোসেন রাসেলের পিতা তোফাজ্জল ডাক্তারের জানাজা ও দাফন সম্পন্ন। কেশবপুরে আনসার-ভিডিপির প্রশংসনীয় উদ্যোগঃ স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার। কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ। কেশবপুর (অসকস)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন। মাদকের সাথে জড়িত ব্যাক্তিদের কোন প্রকার ছাড় নেই, নেওয়া হবে কঠোর ব্যবস্থা …………….খুলনা জেলা পুলিশ সুপার । বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক।

ভারি বর্ষণে জনজীবন বিপর্যস্ত পাইকগাছা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩১৯ বার পঠিত

খুলনা জেলা প্রতিনিধি।

 

খুলনা জেলার পাইকগাছায় টানা ৩ দিনের ভারি বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তলিয়ে গেছে চিংড়ী ঘের, রাস্তা-ঘাট, আমন বীজ তলা ও ফসলী জমি। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কাঁচা ঘর-বাড়ি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার টানা ৩ দিন দিনভর এলাকায় ভারি বর্ষণ হয়। এতে পৌরসভা সহ ১০টি ইউনিয়নের বিস্তির্ণ এলাকা তলিয়ে যায়। ভেসে একাকার হয়ে যায় অসংখ্য চিংড়ি ঘের। বেশির ভাগ আমন বীজ তলা গত ৩দিন পানিতে তলিয়ে রয়েছে। অনেক রাস্তা-ঘাটও তলিয়ে যাওয়ায় চরম দূর্ভোগে পড়েন সাধারণ মানুষ। ভারি বর্ষণে রাড়ুলী মালো পাড়ার কয়েকটি কাঁচা ঘর কপোতাক্ষ নদের ভাঙ্গনে নদী গর্ভে চলে যায়। এখানে চরম ঝুকির মধ্যে রয়েছে অনেক গুলো পরিবার। এরা অনেকটাই নির্ঘুম রাত কাটাচ্ছে। টানা ৩দিনের ভারি বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী পৌরসভা, লস্কর, চাঁদখালী, রাড়ুলী ও গদাইপুর ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এসময় তারা পানি নিষ্কাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ রাড়ুলী মালো পাড়ার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ওসি এজাজ শফী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ গোলদার, প্রভাষক ময়নুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি ও মিথুন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT