1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিক মোয়াজ্জেম হোসেন রাসেলের পিতা তোফাজ্জল ডাক্তারের জানাজা ও দাফন সম্পন্ন। কেশবপুরে আনসার-ভিডিপির প্রশংসনীয় উদ্যোগঃ স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার। কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ। কেশবপুর (অসকস)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন। মাদকের সাথে জড়িত ব্যাক্তিদের কোন প্রকার ছাড় নেই, নেওয়া হবে কঠোর ব্যবস্থা …………….খুলনা জেলা পুলিশ সুপার । বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ। পাটকেলঘাটায় বিশেষ অভিযানে ৪ পিস ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার। তালায় জামায়াতের বিশাল গণমিছিল, ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের দাবি। কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণ মিছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

বেনাপোল বাজার কমিটির অফিসের মেঝের ভিতর লাশের কংকাল সন্দেহ চলছে খুড়া খুড়ি

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯
  • ২২৬ বার পঠিত
বেনাপোলে কঙ্কালের খুজে চলছে খুড়া খুড়ি

মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ বেনাপোল বাজার কমিটির অফিসের মেঝের ভিতর দুটি লাশের কংকাল পোতা আছে সন্দেহে চলছে খুড়াখুড়ির কাজ। মঙ্গলবার দুপুর আড়াইটার সময় সিআইডি ও ম্যাজিষ্ট্রেট সহ স্থানীয় বেনাপোল থানার সহযোগিতায় মেঝে খুড়ার কাজ চলছে।স্থানীয়রা জানায় ২০১৩-১৪ সালের দুটি লাশের কংকাল বেনাপোল বাজার কমিটির অফিসের মেঝের ভিতর পোতা রয়েছে এ সন্দেহে সেখানে লাশ পাওয়ার সন্ধানে খুড়াখুড়ি চলছে। তবে এখানে বাজার কমিটির আগে বেনাপোল পৌর মেয়র পন্থী ছাত্রলীগের অফিস ছিল।

স্থানীয় আর একটি সুত্র জানায় শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বেনাপোল পৌর কাউন্সিলার তারিকুল আলম তুহিন ২০১৩ সালের ৭ মার্চ দুপুরে সে রাজধানীর শেরেবাংলা নগর ন্যাম ভবনের একটি ফ্লাট থেকে বের হওয়ার পর নিখোজ হয়। সেই থেকে তার সন্ধান এখনো মেলেনি। তারই লাশের কংকাল থাকতে পারে এ সন্দেহে তা উদ্ধারের জন্য সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছে।

সিআইডির মাহফুজ নামে এক সদস্যর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন এখন আমরা কিছু বলতে পারব না। ম্যাজিষ্ট্রেট উপস্থিত আছে তিনার কাছে আপনারা সব জানতে পারেন। এসময় উপস্থিত দায়িত্বরত ম্যাজিষ্ট্রেটের সাথে এ রিপোর্ট লেখা পর্যান্ত যোগাযোগ করা যায়নি।এ সময় বেনাপোল বাজার কমিটির অফিসের সামনে হাজার হাজার উৎসুক জনতা ভিড় জমায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT