1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত। রংপুরে মিথ্যা, ভিত্তিহীন তথ্য প্রচারের  প্রতিবাদে সংবাদ সম্মেলন । সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন। কালীগঞ্জে এক নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা। মণিরামপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের একাধিক ছাত্রীর যৌন হয়রানীর অভিযোগ। সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, উদ্ধার করে হাসপাতালে ভর্তি। হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ৩। মানুষের ভালোবাসায় সিক্ত ইমদাদুল হক ইমদাদ। গাজীপুরে কৃষি জমি, জলাশয় ও পুকুর ভরাটের হিড়িক। কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার।

বিয়ের প্রস্তাব পেয়ে ম্যাচ হারার দুঃখ ভুললেন মারিয়া

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪৮৩ বার পঠিত

অ্যাথলেটদের আনন্দ-বিষাদের গল্পে ছেয়ে যায় একেকটা অলিম্পিক আসর। বছরের পর বছর গ্রেটেস্ট শো অন আর্থের একটি মেডেলের জন্য কঠোর পরিশ্রম করে কেউ হাসে, কেউ বা কাঁদে। তৃতীয়বারের মতো অলিম্পিক খেলতে আসেন আর্জেন্টাইন নারী ফেন্সার মারিয়া বেলেন পেরেজ মরিস। সফল হতে পারেননি, বিদায় হন প্রথম রাউন্ড থেকেই। তবে ব্যর্থতার গল্পকে মধুর করে তুললেন তারই কোচ গিলের্মো সসেদো।

টিভি ক্যামেরার সামনেই বিয়ের প্রস্তাব করে বসেন শিষ্যকে। গুরুর প্রস্তাবে অমত করেননি মারিয়াও। ১৭ বছর ধরে মারিয়ার কোচ সোসেদো। তাকে বিয়ের প্রস্তাব দেওয়ার ঘটনা এবারই প্রথম নয়। ২০১০ সালেও একবার প্রস্তাব দেন, কিন্তু ক্যারিয়ারের মাঝপথে থেকে সাড়া দেননি।

টোকিও অলিম্পিকে ফেন্সিং ইভেন্টে মারিয়ার পথচলা শেষ হয়েছে হাঙ্গেরির আন্না মার্টনের কাছে ১৫-১২ ব্যবধানে হেরে। সোমবার সকালে সোসেদো প্রস্তাবের সিদ্ধান্ত নেন। ভেন্যুর একজন স্বেচ্ছাসেবককে দিয়ে চিরকুট লেখার জন্য এক টুকরো কাগজ আনান তিনি। এরপর সেখানে লিখেন, ‘তুমি কি আমাকে বিয়ে করবে?’ এবার আর কোচকে হতাশ করেননি মারিয়া, ভুলে গেছেন হারের দুঃখও।

এ বিষয়ে বিশ্বের ২৭ নম্বর ফেন্সার মারিয়া বলেন, ‘আমি সব ভুলে গেছি, জানেন তো। আমি হ্যাঁ বলেছি, অবশ্যই সেটা বলতেই হতো।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT