1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল পৌর নির্বাচনে নামছেন ইমদাদুল হক ইমদাদ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নামাজ গ্রাম দুর্গাপুরে গণসংযোগ। পাটকেলঘাটায় সোহাগ পরিবহন খাদে, ঘটনাস্থলেই নিহত- ১। পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার। হবিগঞ্জের বানিয়াচংয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ময়না মিয়া হত্যা মামলার আসামী জালাল ডাকাত গ্রেফতার। কেশবপুরে বাবার লাশ বারান্দায় রেখে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি। সাগরদাঁড়িতে পঁচিশ বছর পর পূজা মন্দিরের জমি দখল মুক্ত হয়, ফিরে আসে শান্তি। কেশবপুরে জলজ জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অভিযানে চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস। কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা। বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত । কেশবপুর উপজেলার মাঃ শিক্ষা অফিসার হলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক।

ফের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে পরীমনি

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩৮৪ বার পঠিত

অনেকবারই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন গ্ল্যামার কন‌্যা পরীমনি। আবারো সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ালেন এই অভিনেত্রী।

সম্প্রতি ‘হোপ ফর চেঞ্জ ফাউন্ডেশন’-এর মাধ্যমে রাজধানীর শ্যামলী, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত অন্তত পাঁচশত শিশুদের সহযোগিতা করেছেন তিনি।

সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালক সানজিদা রশিম বলেন, ‘আমাদের সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে পরীমনি আপু পাঁচশত সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি এও বলেছেন, প্রয়োজনে আবারো সহযোগিতা করবেন তিনি।’

পরীমনি এখন ‘প্রীতিলতা’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। তার জীবনী অবলম্বনে তৈরি হচ্ছে চলচ্চিত্রটি। এর নাম ভূমিকায় দেখা যাবে পরীমনিকে। গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে এটি পরিচালনা করছেন রাশিদ পলাশ। চলতি মাসে এ সিনেমার দ্বিতীয় দফার শুটিং শুরু হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT