1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে বানবাসীদের পাশে এগিয়ে এল বৌদ্ধ ভিক্ষরা—ও। কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা। বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত । মকালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন। বিলাইছড়িতে নজরুল জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত । কেশবপুরে গাঁজা সেবনকালে আটক ২, ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড। কেশবপুর হরিহর নদীতে জমে থাকা কচুরিপানা ও শ্যাওলা সেচ্ছাশ্রমে পরিষ্কার। স্বাস্থ্য মন্ত্রী কর্তৃক তালা হসপিটাল আকস্মিক পরিদর্শন । কেশবপুর এসএসসি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের নতুন কমিটি গঠন।

পৃথিবীতে পাঁচজন মহা মানবের মধ্যে শেখ মুজিব একজন- এ. কে. এম আসাদুর রহমান দুলু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ১৮৫ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরে সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিনম্র শ্রদ্ধায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

 

গতকাল শনিবার বেলা ১২টায় অত্র কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ অন্তে ১৫ই আগস্ট সকল শহীদ ও বঙ্গবন্ধু পরিবারবর্গের প্রতি বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

এসময় প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্যে অত্র কলেজ সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের ১নং প‍্যানেল চেয়ারম্যান এ. কে. এম আসাদুর রহমান দুলু বলেন, বঙ্গবন্ধু শুধু বাঙ্গালী জাতির পিতাই নন, তিনি ছিলেন সমগ্র পৃথিবীর শোষিত জাতির পিতা। তিনি আরও বলেন, পৃথিবীতে পাঁচজন মহামানবের মধ্যে শেখ মুজিব একজন। এছাড়াও তিনি ১৫ই আগস্টে সকল শহীদ ও বঙ্গবন্ধু পরিবারবর্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন।

 

অত্র কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম শফিকুত তারিকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন অত্র কলেজের উপাধ্যক্ষ মাহমুদুর রহমান গোলাপ, শিক্ষক প্রতিনিধি আনোয়ার হোসেন খলিল, জেলা আওয়ামীলীগের সদস্য আলমগীর হোসেন স্বপন, আওয়ামীলীগ নেতা মোমিনুল হক মুক্তা, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোতাহার হোসেন মিজু, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম শাওন সহ অত্র কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং স্বল্প সংখ্যক ছাত্রছাত্রী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT