1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মণিরামপুর সাহিত্য পরিষদের মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। ​মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস। কেশবপুরে ড্রেজারের থাবায় নদীতে বিলীন হচ্ছে বসতবাড়ি, অসহায় মানুষের আর্তনাদ! এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি । পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন ।

পিরোজপুরের ইন্দুরকানীতে ইউপি নির্বাচনে দুই পরাজিত প্রার্থীর মধ্যে সংঘর্ষ ॥ -আহত ৭

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২৫০ বার পঠিত

পিরোজপুরের ইন্দুরকানীতে ইউপি নির্বাচনে দুই পরাজিত প্রার্থীর মধ্যে সংঘর্ষ ॥ -আহত ৭

এম এফ এইচ রাজু
পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের ইন্দুররকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই পরাজিত প্রার্থীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে। এরমধ্যে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এ ঘটনায় ৩ জনকে আটক করেছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার উপজেলার বালিপাড়া বাজারে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পরাজিত মেম্বর প্রার্থী সরোয়ার খানের সাথে একই ওয়ার্ডের পরাজিত মেম্বর প্রার্থী নাসির মাতুব্বরের সাথে কথা কাটাকাটিতে সংঘর্ষের সুত্রপাত হয়। এ সময় সরোয়ার খান ও তার সমর্থকরা রড ও লাঠি নিয়ে হামলা করলে নাসির মাতুব্বর ও তার সমর্থকরা প্রতিরোধ করে। হামলায় নাসির মাতুব্বরের দুই ভাই হালিম ও রাসেলসহ নাসিরের গর্ভবতী স্ত্রী ও পিতা হামিদ মাতুব্বর আহত হয়। অপরদিকে সরোয়ার খানের ছেলে হাসিব ও প্রতিবেশি সরোয়ার মুন্সি আহত হয়েছে। এরমধ্যে গুরুতর আহত নাসির মাতুব্বরের দুই ভাই হালিম ও রাসেলকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হামলার খবর পেয়ে ইন্দুরকানী থানার এস আই ফরিদ আহম্মেদসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় সরোয়ার খান, মজিবরসহ তিনজনকে পুলিশ আটক করে।
ইন্দুরকানী থানার এস আই ফরিদ আহম্মেদ জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই পরাজিত প্রার্থীর মধ্যে হামলার ঘটনা ঘটেছে। আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে৷

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT