1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে ২ দিনের সফরে  চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায় । কেশবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা। কয়রায় জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন  উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল । কেসিসিতে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালন। বিলাইছড়িতে জিয়াউর রহমান এঁর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও সভা অনুষ্ঠিত। কেশবপুর সঃ ডিগ্রি কলেজ এইচএসসি ব্যাচ ২০০৭-এর পুনর্মিলনী অনুষ্ঠিত। শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু। বিলাইছড়িতে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ চাউল বিতরণ। কালবৈশাখী ঝড়ে ঘরে গাছ পড়ে  ফারুয়ার রুবেল অল্পের জন্য বেঁচে গেল। কয়রায় গরু বোঝাই নসিমন উল্টে ১জনের মৃত্য।

নিয়মিত চা পানেই ত্বক হবে সুন্দর ও আকর্ষণীয়

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৮০৬ বার পঠিত

সকালের নাস্তা বা দুপুরের লাঞ্চের পর এক কাপ চা হতেই পারে। আবার বন্ধু মহলের আড্ডা ফাঁকে কিংবা অফিস কলিগদের সঙ্গে চায়ের কাপে ঝড় তোলা স্বাভাবিক। এছাড়াও বৃষ্টির দিনে চা খুবই ভালো লাগে। পরিবেশ যেমনটাই হোক না কেন চা-প্রেম বলে কথা। এই যে এত চা খাওয়া, এর ফলে ত্বকের উপর কেমন প্রভাব পড়ছে তা কী আমাদের জানা আছে?

অনেকে বলে থাকেন চা পানে ত্বক কালো হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। সাধারণত মানসিক অবসাদ, ক্লান্তি তিলে তিলে শেষ করে দেয় আমাদের। শরীরের বিভিন্নরকম ক্ষতি হয়ে থাকে এই মানসিক অবসাদ আর ক্লান্তির জন্য। কখনো আবার প্রাণঘাতীও হয়ে উঠতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, সুস্বাদু এক কাপ চা নিমিষেই ক্লান্তি দূর করতে পারে। এতে মানসিক অবসাদ কাটিয়ে উঠে ফুরফুরে মেজাজ পাওয়া যায়। মেজাজ ভালো মানে ত্বকও ভালো থাকা। অতিরিক্ত কোনো কষ্ট না করেই ত্বক হতে পারে সুন্দর ও ঝকঝকে। এছাড়াও চা শরীরে রক্ত সঞ্চালনা বৃদ্ধি করে। রক্ত সঞ্চালন বেশি হলে ত্বক স্বাস্থ্যকর হয়ে উঠবে। আর এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

নিয়মিত চা পানে ব্রণের সমস্যা দূর হয়। যারা নিয়মিত চা পান করেন তারা কিন্তু এই ব্রণের সমস্যায় পড়েন না বলে দাবি বিশেষজ্ঞদের। তাই যাদের ব্রণের সমস্যা রয়েছে তাদের চা পানে অভ্যাস করা উচিত। এছাড়াও চা’র মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাই ত্বকের যেকোনো জীবাণু সংক্রমণ জাতীয় সমস্যা রোধে বেশ সহায়ক চা। সূত্র : সংবাদ প্রতিদিন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT