1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু, আহত দুই যুবক। কেশবপুরে আধুনিক কোরাল বা ভেটকি মাছের পরিচর্যা ও চাষ পদ্ধতি অনুশীলন বিষয়ে কর্মশালা। কেশবপুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া ও উপহার বিতরণ। সুন্দরবনের হরিণ লোকালয়ে উদ্ধারের পর বনেই অবমুক্ত। হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় বিএনপির সভাপতি এমএ সালাম ফকির। কয়রায় ঘূর্ণিঝড় ও দূর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া । কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান। কেশবপুরে বর্ষবরণ ও বাংলা নববর্ষ-১৪৩৩ উৎযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান। নগরীতে সড়ক দুর্ঘটনায় নিহত -২। শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত।

ধামইরহাটে শত্রুতার বলী ৭শ আম গাছ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ১৮৪ বার পঠিত

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে রাতের আঁধারে এক কৃষকের বাগান থেকে ৭শ টি আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তের দল। ঘটনাটি ঘটেছে উপজেলার গুনদেশাহার গ্রামে।
জানা গেছে, গুনদেশাহার গ্রামের মৃত গজিমদ্দিনের ছেলে মো. মজিবুর রহমান তাঁর ১ একর ৪৯শতাংশ জমিতে গত ২ বছর পূর্বে ৭শ টি আমরুপালি ও রুপালি জাতের আম গাছের চারা রোপণ পুর্বক বাগান করেন । এ মৌসুমে গাছগুলোতে মুকুল আসতে শুরু করেছে। গত রবিবার ১৬ জানুয়ারী দিবাগত গভির রাতে দূর্বেত্তের একটি দল আম গাছগুলো কেটে সাভাড় করে দিয়েছে। এতে বাগান মালিকের প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ক্ষতিগ্রস্ত বাগান মালিক জানান।
এ ব্যাপারে বাগান মালিক মজিবুর রহমান জানান, জমি-জমা সংক্রান্ত কোন বিরোধ কার সাথে আমার নেই। তবে ২০২১ সালে অনুষ্ঠিত চতুর্থ ধাপে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি দলীয় প্রার্থী নৌকার পক্ষে কাজ করেছি। ফলে নৌকা প্রতিকের বিদ্রোহী প্রার্থীর লোকজন আমাকে বিভিন্ন সময় হুমকি-ধুমকি দিয়ে আসছিল। নির্বাচনি পরবর্তীতে তারাই আমার বাগানের গাছগুলো কেটেছে। প্রশাসনের নিকট এ অপরাধের সুষ্ঠু বিচার চাই আমি।
এ ঘটনায় এলাকাবাসী জানান, ইউপি নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী ও সাবেক চেয়ারম্যান পরাজয় বরন করে। এর পর থেকে এ ইউনিয়নে অপরাধ মুলক কর্মকান্ড অনেকাংশেই বেড়ে গেছে। মাঠ থেকে ধান চুরিসহ বিভিন্ন রকম সন্ত্রাসীমুলক কর্মকান্ড এলাকায় প্রতিনিয়তই ঘটছে।
ক্ষতি গ্রস্থ্য পরিবারসহ এলাকার সুধীমহল এলাকায় শান্তি ফিরে পেতে প্রশাসনের সুদিষ্টি ও হস্তক্ষেপ কামনা করছেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত বাগান মালিকের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল গণি জানান, এব্যাপারে কোন অভিযোগ আমাদের কাছে আসেনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ পুর্বক অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT