1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে প্রকাশিত সাহিত্য পত্রিকা প্রদর্শনী আলোচনা, কবিতা পাঠ, সংগীতানুষ্ঠান। বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান। কেশবপুরে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নিহত। মুক্তাগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন। আধুনিক জিয়া হল নির্মাণের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন কমিটির মানববন্ধন। যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত। কেশবপুরে সড়ক দুর্ভোগে সাগরদত্তকাটির ভুক্তভোগী মানুষ। ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ। কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড। শ্যামনগরে গ্রাম পুলিশদের বর্জ্য ও স্যানিটেশন বিষয়ে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ।

তাড়াশে সি,এন,জির এক্সেল ভেঙ্গে চালকের মৃত্যু

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৬৫ বার পঠিত

এইচ এম আব্দুল্লাহ আল মাহবুব
তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে সিএনজির এক্সেল ভেঙ্গে রুহুল আমিন (৪০) নামে সিএনজির চালক নিহত হয়েছেন। এছাড়াও ৩জন সিএনজির যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক।

বুধবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে রানীহাট-মির্জাপুর আঞ্চলিক সড়কের শেরপুর উপজেলার করিমপুর তেঘড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজি চালক তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের কাজিপুর গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে এবং উপজেলার তালম ইউনিয়নের পাড়িল গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে তালম ইউপির ১ নং ওয়ার্ডে ইউপি সদস্য গোলাম মোস্তফা বলেন, রানীহাট থেকে শেরপুর যাত্রী নিয়ে যাওয়ার পথে করিমপুর তেঘড়ি এলাকায় তার সিএনজির এক্সেল ভেঙ্গে গেলে তিনি গুরুতর আহত হলে স্থানীরা দেখে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন। ওই সিএনজিতে থাকা আরো ৩জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের চিকিৎসার নেওয়ার জন্য শেরপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT