1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে বাল্য বিয়ে আয়োজনের অপরাধে কনের পিতাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (২৪ জুলাই) বিকালে উপজেলার কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মুনশুরপুর গ্রামে কনের পিতার বাড়ীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
জানা যায়, মুনশুরপুর গ্রামের রাকিব হোসেনের কন্যা ও মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁদনী আক্তারের সাথে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলাধীন দাউদপুর ইউনিয়নস্থ খৈসাইর গ্রামের আফাজ উদ্দিনের পুত্র আরিফ মিয়ার সাথে বিবাহ ঠিক হয়। জন্ম নিবন্ধন অনুযায়ী কনের জন্ম তারিখ ১২/১০/২০১৪ হলেও নোটারি পাবলিকের মাধ্যমে বয়স বাড়িয়ে ১০/১০/২০০৭ করা হয়। শুক্রবার দুপুরে বরপক্ষ কনের বাড়ীতে এলে গোপন সূত্রে সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা কনের বাড়ীতে গিয়ে বিয়ে বন্ধ করেন। এ সময় বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় অপ্রাপ্ত বয়সে কনের বিয়ের আয়োজনের অপরাধে পিতা রাকিব হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও কালীগঞ্জ থানা পুলিশ সাথে ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT