1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মণিরামপুরের কৃষক-গৃহিনীর কন্যা রুপা শিক্ষক হতে চাই। কয়রার শাহানা ফেরদৌসী পেয়েছে গোল্ডেন প্লাস পেয়েছে  ভবিষ্যতে ডাক্তার হতে চায় । মণিরামপুরের ফারদিন শাহরিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। কেশবপুরে খাদ্য সংকটে ঐতিহ্যবাহী বিরল প্রজাতির কালোমুখো হনুমান। খুলনা মহানগরীতে নারী গুলিবিদ্ধ। তালায় আলাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি  শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠিত । বিলাইছড়িতে জিপিএ  ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %। ডুমুরিয়ায় ব্র্যাকের আয়োজনে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত। কেশবপুর এনপিএস-এর সভাপতি মুকুলের অসুস্থতার জন্য দোয়া প্রার্থনা। স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছাতে কেশবপুরে ট্রাস্ট হেলথ্ সেন্টারের উদ্বোধন।

তাড়াশে নব-নির্মিত শহীদ মিনারের শুভ-উদ্বোধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ১৯৬ বার পঠিত

এইচ এম আব্দুল্লাহ আল মাহবুব সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ।

 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ২নং বারুহাস ইউনিয়নের পলাশী গ্রামে অবস্থিত সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নবনির্মিত শহীদ মিনারের শুভ-উদ্বোধন করা হয়েছে।

 

৬৪সিরাজগঞ্জ (তাড়াশ-রায়গঞ্জ-সলঙ্গা ৩)

আসনের মাননীয় সংসদ সদস্য,স্বাস্থ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ

আজ ১৪ আগস্ট শনিবার দুপুর ১১টায় ফিতা কেটে ভাষা শহীদদের স্মরণে নব-নির্মিত শহীদ মিনারটি উদ্বোধন করেন।

 

এ সময় ভাষা শহীদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজামান মনি, উপজেলা ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার আব্দুল লতিফ, তাড়াশ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ সালাম, বারুহাস ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, পলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিলা রানী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি খলিলুর রহমান, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম, তালম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিছ প্রধান, উপজেলা জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম প্রমূখ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT