1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
লোকালয় থেকে আজগর উদ্ধার, অতঃপর সুন্দরবনে অবমুক্ত। ৫ সিটি কর্পোরেশনে নুতন প্রশাসক নিয়োগ। ঈদযাত্রায় জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন থাকবে। —- বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। খুলনায় মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু। ১৫ জেলায় জ্বালানিতেল উত্তোলন ও বিপণন বন্ধ। যশোর কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোরকে আটক। দ্বীপ ইউনিয়ন গাবুরায় দরিদ্র অসহায় পরিবারের মা‌ঝে ব্রতীর খাদ্য সামগ্রী বিতরণ। বিভেদ ভুলে জনগণের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করতে হবে:  এমপি আবুল কালাম আজাদ। খুলনায় নদীতে ভাসমান অবস্থায় রিক্সা চালকের মরদেহ উদ্ধার। খুলনায় পরিত্যক্ত ব‍্যাগে রক্ষিত বোমা বিষ্ফোরণ,যুবক আহত।।

তালায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ জনের মুত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৫৬৩ বার পঠিত

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি।

সাতক্ষীরার তালায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে আব্দুর রশিদ মোড়ল (৬০) এবং শুকুর মোড়লের ছেলে মোঃ জিল্লুর রহমান মোড়ল (৫৮)। এ সময় গুরুতর আহত হয় একই গ্রামের মোজাম মোড়লের ছেলে মোঃ আবু তালেব (৭০)।

আজ ১৬জনুয়ারি রবিবার বিকালে ৫টার সময় খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার জাতপুর পেয়ারাতলা নামক স্থানে উক্ত ঘটনা ঘটে। ঘাতক বাসটি (যার নম্বর- খুলনা মেট্রো- জ- ১১- ০০২৪) তালার জাতপুর ক্যাম্পের পুলিশ আটক করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ রিপের্টি লেখা পর্যন্ত নিহতের লাশ তালা হাসপাতালে পড়ে ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ঐ তিন মেটর সাইকেল আরোহী চুকনগর থেকে জাতপুরের দিকে আসছিলেন। এ সময় জাতপুর পেয়ারাতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাইকগাছা হতে খুলনাগামী যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখেী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT