1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
পলাশে দলীয় পরিচয় দিয়ে অমিত মোস্তফা খাঁন এর জমি জবর দখলের এবং কাঠাল গাছ কাটার অভিযোগ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই -ইউএনও, এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে মানসিক স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত। বিলাইছড়িতে চারা বিতরণ । বেনাপোল পৌর নির্বাচনে নামছেন ইমদাদুল হক ইমদাদ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নামাজ গ্রাম দুর্গাপুরে গণসংযোগ। পাটকেলঘাটায় সোহাগ পরিবহন খাদে, ঘটনাস্থলেই নিহত- ১। পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার। হবিগঞ্জের বানিয়াচংয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ময়না মিয়া হত্যা মামলার আসামী জালাল ডাকাত গ্রেফতার। কেশবপুরে বাবার লাশ বারান্দায় রেখে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি। সাগরদাঁড়িতে পঁচিশ বছর পর পূজা মন্দিরের জমি দখল মুক্ত হয়, ফিরে আসে শান্তি।

চাটখিলে ধর্ষণের অভিযোগে গৃহ শিক্ষক আটক 

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩৩০ বার পঠিত

মনির হোসেন (স্টাফ রিপোর্টার):

নোয়াখালীর চাটখিলে নবম শ্রেণীর এক ছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগে উঠেছে গৃহ শিক্ষককের বিরুদ্ধে। ওই ছাত্রী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

অভিযুক্ত গৃহ শিক্ষক ফারাবী আহম্মেদ ফয়েজ (২৫) উপজেলার পরকোট ইউনিয়নের রুহুল আমিনের ছেলে।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার (২৭ জুলাই) সন্ধ্যায় ভুক্তভোগীর বাবার মৌখিক অভিযোগ ভিত্তিতে রাতেই অভিযুক্ত গৃহ শিক্ষককে উপজেলার পরকোট ইউনিয়ন থেকে আটক করেছে চাটখিল থানা পুলিশ।

বুধবার (২৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম। তিনি আরও জানান, এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে অভিযুক্ত গৃহশিক্ষকের বিরুদ্ধে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, গৃহ শিক্ষক ফারাবী গত দুই বছর যাবত বিয়ের প্রলোভন দেখিয়ে ওই স্কুল ছাত্রীকে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে। সর্বশেষ গত কিছু দিন আগে তাদেরকে এলাকাবাসী আপত্তিকর অবস্থায় আটক করে।  পরে গ্রাম্য শালিসে ভুক্তভোগী স্কুল ছাত্রীকে বিয়ে করার শর্তে অভিযুক্ত ফারাবীকে কৌশলে ছাড়িয়ে নিয়ে যায় তার বাবা। পরবর্তীতে ফারাবীর বাবা জানায় যত টাকা যাবে, তবে এই মেয়েকে তার ছেলেকে বিয়ে করােনা হবেনা।  এরপর অসহায় পরিবারটি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়।

ওসি মো.আনোয়ারুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারে তাৎক্ষণিক মাঠে নামে পুলিশ। আটককৃত আসামীকে নারীও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরের দিকে নোয়াখালীর চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT