1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু, আহত দুই যুবক। কেশবপুরে আধুনিক কোরাল বা ভেটকি মাছের পরিচর্যা ও চাষ পদ্ধতি অনুশীলন বিষয়ে কর্মশালা। কেশবপুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া ও উপহার বিতরণ। সুন্দরবনের হরিণ লোকালয়ে উদ্ধারের পর বনেই অবমুক্ত। হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় বিএনপির সভাপতি এমএ সালাম ফকির। কয়রায় ঘূর্ণিঝড় ও দূর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া । কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান। কেশবপুরে বর্ষবরণ ও বাংলা নববর্ষ-১৪৩৩ উৎযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান। নগরীতে সড়ক দুর্ঘটনায় নিহত -২। শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত।

চাকরির নামে ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণা; ৪ প্রতারক গ্ৰেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ২৬৫ বার পঠিত

সাহাদাত শিকদার গাজীপুর জেলা প্রতিনিধি।

 

 

গাজীপুরে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে চাকরির নামে প্রতারণার মাধ্যমে অর্থলুটের ঘটনায় ০৪ (চার)জন যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১, স্পেশালাইজ্ড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর।

 

 

একটি সংঘবদ্ধ প্রতারকচক্র দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সময়ে মেট্রোরেল, স্বাস্থ্য বিভাগ ও ওয়ালটন কোম্পানীর নাম লোগো সহ অন্যান্য প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ওয়ালটন গ্রুপ ও শোরুমে ইমারজেন্সি নিয়োগের নামে প্রতারণার অভিযোগে গ্রেফতারকৃত আসামীরা হলো ১। মোঃ হাবিবুর রহমান হৃদয়(২৩), ২। বিভাস চন্দ্র দাশ(২৪) ৩। মাজহারুল ইসলাম(২৩), ও ৪। মোঃ অমি মিয়া(২০)।

 

অনলাইনে ভুয়া চাকুরীর বিজ্ঞপ্তি দিয়ে এই প্রতারকচক্র দীর্ঘদিন যাবৎ সাধারণ জনগনের সাথে প্রতারণামূলক অর্থ আত্মসাৎ করে আসছে। এই সংক্রান্ত ভুয়া চাকুরীর বিজ্ঞপ্তির বিষয়টি ওয়ালটন গ্রুপের গোচরে আসার পর জনসাধারনের অবগতির জন্য গত ২৪/০৬/২০২১খ্রিঃ তারিখে বাংলাদেশ প্রতিদিনে ওয়ালটন গ্রুপের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ হতে প্রতারকচক্র হইতে সাবধান মর্মে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

 

গত ০৮/০৮/২০২১খ্রিঃ তারিখ অনলাইন পোর্টালে প্রতারকচক্র ওয়ালটন গ্রুপের লোগো ব্যবহার করে ওয়ালটন গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ শিরোনামে “ওয়ালটন শো-রুমে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে যে, ইমারজেন্সি লোক নিয়োগ দেয়া হবে। আগ্রহী চাকুরী প্রার্থীদের ০৮/০৮/২০২১ হতে ০৯/০৮/২০২১খ্রিঃ তারিখ সকাল ৯.০০ ঘটিকা হতে দুপুর ২.৩০ ঘটিকায় গাজীপুর চৌরাস্তায় উপস্থিত থাকতে হবে। অফিস খরচের জন্য ৩,১০০/- টাকা নিজে বহন করতে হবে। উক্ত প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে সাধারণ চাকুরী প্রার্থীরা প্রতারিত হচ্ছে।

 

র‌্যাব-১, স্পেশালাইজ্ড কোম্পানী, পোড়াবাড়ী, গাজীপুর ক্যাম্পের কর্মকর্তা এসআই গাজী মাহ্তাব উদ্দিন জানান, উল্লেখিত প্রতারক চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য র‌্যাব-১, স্পেশালাইজ্ড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর কোম্পানী কমান্ডারের নিকট লিখিত অভিযোগ করলে, কোম্পানী কমান্ডারের নির্দেশক্রমে পোড়াবাড়ী র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল জিএমপি, গাজীপুর বাসন থানাধীন দিঘীরচালা সাকিনস্থ নুর প্লাজার ৩য় তলা দক্ষিন পাশের ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে উপরোক্ত আসামীগণকে গ্রেফতার করে।

 

র‌্যাব কর্মকর্তা গাজী মাহ্তাব উদ্দিন আরো জানান, তারা (আটককৃত আসামিরা) জানায়, তাদের বস সুমন (৪০) ও অপরজন মোঃ রানা (৪৫), এদেরকে ও আইনের আওতায় আনতে আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও এ ধরনের অন্যান্য প্রতারক চক্র কে ধরতে অত্র ক্যাম্পের সম্মানিত কমান্ডার মহোদয় মেজর এএসএম মাঈদুল ইসলাম স্যারের এর নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।

 

গ্রেফতারকালে আসামীদের ব্যবহৃত অফিসের টেবিলের উপর হইতে বিভিন্ন পদে চাকরীর জন্য ১৮সেট সিভি, বিভিন্ন নামে নিয়োগ দেওয়া ০৪টি ফরম, সুপার প্রাইভেট সার্ভিস কোম্পানীর নামে ৪টি অপূরণকৃত আবেদন ফরম এবং ওয়ালটন কোম্পানীর বিভিন্ন তারিখ ও সময়ে অনলাইন পোর্টালে নিয়োগ বিজ্ঞপ্তিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যায়।

 

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT