1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন। কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত। রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের ফুট বল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ।

খুলনায় জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৫ জুয়াড়ীকে হাতেনাতে গ্রেফতার ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৩০১ বার পঠিত

খুলনা প্রতিনিধি।

 

খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন পিঁপড়ামারী গ্রামে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৫ জুয়াড়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

 

শনিবার (৩১ জুলাই) এসব ঘটনায় মামলা হয়েছে।কেএমপি সূত্রে প্রকাশ, শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে পাঁ চজুয়াড়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল- হরিণটানা পিঁপড়ামারী এলাকার মৃত মকছেদ আলীর ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২৫), দাকোপের বটবুনিয়ার মৃত হরিপদ রায়ের পুত্র সঞ্জয় রায় (৪০), পাইকগাছার পশ্চিমদিঘা গ্রামের মৃত রমাকান্ত সানার পুত্র বিশ্বজিৎ সানা (৩৬), হরিণটানার পিপড়ামারীর মৃত খলিল শেখের ছেলে মোঃ বেল্লাল শেখ (৪০) এবং কয়রার কালিকাপুরের মোঃ গনি সরদারের ছেলে মোঃ কামাল সরদার (৩৫)। তাদেরকে হরিণটানা থানাধীন পিঁপড়ামারী গ্রামের মোঃ সাদ্দাম হোসেনের ঘরের মধ্যে থেকে গ্রেফতার করা হয়। এসময় জুয়াড়ীদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম এক সেট তাস, একটি বসার চট (প্লাস্টিকের বস্তার তৈরী) এবং ৩ হাজার ১০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় হরিণটানা থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT