1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে ২ দিনের সফরে  চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায় । কেশবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা। কয়রায় জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন  উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল । কেসিসিতে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালন। বিলাইছড়িতে জিয়াউর রহমান এঁর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও সভা অনুষ্ঠিত। কেশবপুর সঃ ডিগ্রি কলেজ এইচএসসি ব্যাচ ২০০৭-এর পুনর্মিলনী অনুষ্ঠিত। শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু। বিলাইছড়িতে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ চাউল বিতরণ। কালবৈশাখী ঝড়ে ঘরে গাছ পড়ে  ফারুয়ার রুবেল অল্পের জন্য বেঁচে গেল। কয়রায় গরু বোঝাই নসিমন উল্টে ১জনের মৃত্য।

খলিল-মীর কলেজে ৫৫ লাখ টাকার বাস দিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮
  • ২৬৬ বার পঠিত

।।জসিম মাহমুদ।।
চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার খলিল-মীর ডিগ্রি কলেজের জন্য ৫৫ লাখ টাকার একটি শীততাপ নিয়ন্ত্রিত বাস দিয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায় শিক্ষকদের যাতায়াতের জন্য ২৮ আসনের বাসটি দেওয়া হয়।
সোমবার (৩ ডিসেম্বর) বিকেলে নগরে বাসের চাবি হস্তান্তর করা হয়।
খলিল-মীর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা, কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের হাতে বাসের চাবি তুলে দেন ব্যাংকটির চেয়ারম্যান, এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ লাভু।

খলিল-মীর ডিগ্রি কলেজের জন্য বাসটি দিয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি, কেডিএস গ্রুপের এমডি সেলিম রহমান, ব্যাংকের ভাইস চেয়ারম্যান মীর গ্রুপের এমডি আবদুস সালাম, কলেজ পরিচালনা পর্ষদের উপদেষ্টা কর্নেল (অব.) আবু নাসের মোহাম্মদ তোহা, প্রফেসর জিয়াউল করিম বাহার, অধ্যক্ষ এসএম মিছবাহ-উর-রহমান, উপাধ্যক্ষ জহিরুল হক চৌধুরী প্রমুখ।

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত কলেজটিতে বর্তমানে ১ হাজার ৪০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। শিগগির চালু হচ্ছে অর্থনীতি ও ব্যবস্থাপনা বিষয়ে সম্মান কোর্স।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT