1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল। রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল। জিয়া শিশু কিশোর সংগঠন খুলনা মহানগর শাখার দোয়া ও ইফতার মাহফিল। কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান। পাটপণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। ভারত থেকে বাড়তি ৫০ হাজার টন ডিজেল জ্বালানি আমদানির আগ্রহ বাংলাদেশের। বাংলাদেশের কাছে পাত্তা পেল না পাকিস্তান। সাতক্ষীরায় পাঁচটি মন্দিরে দুঃসাহসিক চুরি সংগঠিত। মুক্তাগাছায় সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময়। কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার।

কুষ্টিয়ার কুমারখালীতে শালিকার নগ্ন ভিডিও ফেসবুকে পোষ্ট দিয়ে দুলাভাই আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২৫৫ বার পঠিত

মোঃরুমন হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

 

শালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ। পরে সামাজিক যোগাযোগের দ্রুততম মাধ্যম ফেসবুকে নগ্ন ভিডিও প্রচারের পরে শ্বাশুড়ির দায়ের করা লিখিত অভিযোগে দুলাভাইকে আটক করেছে পুলিশ।

 

শুক্রবার (৩০ জুলাই) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়ন পরিষদের পিছনের বাদশার বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। লম্পট দুলাভাই আব্দর রাজ্জাক (৩৮) পান্টি ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামের আব্দুর সাত্তারের পুত্র।

 

পুলিশ ও ভিকটিমের পরিবার সুত্রে জানা গেছে, আট বছর পূর্বে ভিকটিমের বড় বোনের সাথে আব্দুর রাজ্জাকের বিয়ে হয়। সংসার জীবনে তাঁদের ৪ বছরের এক ছেলে সন্তান আছে। স্বামীর সাথে বনিবনা না হওয়া গত ২৩ জুন রাজ্জাককে তালাক দেয় তাঁর স্ত্রী। স্ত্রীর তালাকে ক্ষুব্ধ হয়ে গত ৮ জুলাই সপ্তম শ্রেণিতে পড়ুয়া শালিকাকে তুলে নিয়ে আত্মগোপন করেন দুলাভাই রাজ্জাক। মেয়েকে খোঁজাখুজি করে কোথায় না পেয়ে কুমারখালী থানায় এক সাধারণ ডায়েরী দায়ের করেন ওই ছাত্রীর মা। জিডি নং ৪৫৭, তাং ১২/০৭/২০২১।

 

জিডির সুত্র ধরে স্কল ছাত্রীকে উদ্ধার অভিযান চালাতে থাকে পুলিশ। এমতাবস্থায় গত ২৮ জুলাই বুধবার স্কুল ছাত্রীর দুলাভাই আব্দুর রাজ্জাক তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে শালিকার তিন মিনিটের এক নগ্ন ভিডিও প্রচার করে। এরপর শুক্রবার দুপুরে পান্টি ইউনিয়ন পরিষদের পিছনের ভাড়াবাসা থেকে ভিকটিমকে উদ্ধার ও দুলাভাই রাজ্জাককে আটক করে পুলিশ।

 

এবিষয়ে ভিকটিমের মা বলেন, রাজ্জাক খারাপ প্রকৃতির ছেলে। মাদকসহ নানা অপকর্মের সাথে জড়িয়ে পড়ায় বড় মেয়ে তাঁকে তালাক দেয় গত ২৩ জুন। এতে ক্ষুব্ধ হয়ে গত ৮ জুলাই ছোট মেয়েকে তুলে নিয়ে আত্মগোপন করে এবং জোরপূর্বক একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করেন। এরপর সেই নগ্ন ভিডিও ফেসবুকে প্রচার করে। তিনি আরো বলেন, থানায় অভিযোগ দিয়েছি। উপযুক্ত শাস্তি চাই।

 

ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, স্কুল ছাত্রীকে অপহরণের পর জোরপূর্বক ধর্ষণ ও ফেসবুকে নগ্ন ভিডিও প্রচার করার অভিযোগে রাজ্জাক নামের একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT