1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল পৌর নির্বাচনে নামছেন ইমদাদুল হক ইমদাদ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নামাজ গ্রাম দুর্গাপুরে গণসংযোগ। পাটকেলঘাটায় সোহাগ পরিবহন খাদে, ঘটনাস্থলেই নিহত- ১। পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার। হবিগঞ্জের বানিয়াচংয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ময়না মিয়া হত্যা মামলার আসামী জালাল ডাকাত গ্রেফতার। কেশবপুরে বাবার লাশ বারান্দায় রেখে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি। সাগরদাঁড়িতে পঁচিশ বছর পর পূজা মন্দিরের জমি দখল মুক্ত হয়, ফিরে আসে শান্তি। কেশবপুরে জলজ জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অভিযানে চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস। কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা। বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত । কেশবপুর উপজেলার মাঃ শিক্ষা অফিসার হলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক।

কুলাউড়ায় করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়ে অনিশ্চয়তায়।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২৩৬ বার পঠিত

মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ

 

কুলাউড়ায় প্রথম পর্যায়ে সেরামের কোভিশিল্ড (অ্যাস্ট্রাজেনেকা) করোনার টিকা গ্রহণকারীদের মধ্যে দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন ১ হাজার ৮৪৯ জন। টিকা সংকটের জন্য দ্বিতীয় ডোজ পাননি তাঁরা। প্রায় তিন মাস পার হয়ে গেলেও দ্বিতীয় ডোজের টিকা না পাওয়ায় শঙ্কায় রয়েছেন কোভিশিল্ডের টিকা গ্রহণকারীরা।

 

তবে মৌলভীবাজার জেলা সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, কোভিশিল্ডের প্রথম ডোজ টিকা গ্রহণকারীরা জাপান থেকে পাওয়া অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকা নিতে পারবেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কুলাউড়ায় গত জানুয়ারি মাসে প্রথম পর্যায়ে করোনা ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়। প্রথম পর্যায়ে ভারতের সেরামের কোভিশিল্ড (অ্যাস্ট্রাজেনেকা) করোনার প্রথম ডোজ টিকা গ্রহণ করেন ১০ হাজার ৭৪ জন। এর মধ্যে ৮ হাজার ২২৫ জন দ্বিতীয় ডোজ কোভিশিল্ড টিকা গ্রহণ করছেন। অপেক্ষমাণ আছেন ১ হাজার ৮৪৯ জন।

 

কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকা জসীম চৌধুরী, ইমরান আহমদ ও সুভাষ দাশসহ একাধিক টিকা গ্রহণকারী জানান, গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে তাঁরা প্রথম ডোজ টিকা নিয়েছেন। এপ্রিলে দ্বিতীয় ডোজ নেওয়ার কথা থাকলেও টিকা শেষ হয়ে যাওয়ায় অপেক্ষায় রয়েছেন। ৩ মাস পার হয়ে গেলেও এখনো কবে টিকা আসবে সেটিও নিশ্চিত করে জানতে পারেননি।

 

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার বলেন, প্রথম পর্যায়ের টিকা গ্রহণকারীরা অ্যাস্ট্রাজেনেকার টিকা এলে দ্বিতীয় ডোজ পাবে।

 

মৌলভীবাজার জেলা সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ যাঁরা পাননি তাঁরা শিগগিরই পাবেন। দেশে জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার যে টিকা এসেছে সেটি দিতে পারবেন। অগ্রাধিকার ভিত্তিতে প্রথম ডোজ গ্রহণকারীদের দ্বিতীয় ডোজ আগে দেওয়া হবে। তাই দ্বিতীয় ডোজ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT