1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

কাউকে মিথ্যা মামলা হামলার স্বীকার হতে হবে না-এমপি হেলাল।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২৯১ বার পঠিত

আল আমিন মিলন ,আত্রাই,প্রতিনিধি:

নওগাঁ-৬(আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলার বলেছেন কাউকে মিথ্যা মামলা হামলার মাধ্যমে হয়রানির স্বীকার হতে হবে না। এলাকায় চাঁদাবাজি রাহাজানি হলে নির্ভয়ে আমাকে জানাবেন। তথ্য দাতার নাম গোপন রেখে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে। আমি ইউনিয়ন চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান হয়ে পরবর্তীতে আপনাদের দোয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নৌকা মার্কা নিয়ে বিজয়ী হয়ে আজ এমপি হয়েছি। ইউনিয়ন ও উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় বার বার মিথ্যা মামলা কাঁধে নিয়ে জেলে যেতে হয়েছে।

 

সোমবার ভাঙ্গাজাঙ্গাল- নাটোর রাস্তার সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে এমপি এসব কথা বলেন। সভার শুরুতে তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারে নির্মম হত্যার স্বীকার হওয়া সকল সদস্যদের আতœার মাগফেরাত কামনা করেন।

 

অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউএনও ইকতেখারুল ইসলাম, ওসি আবুল কালাম আজাদ, আ’লীগ সাধারন সম্পাদক আক্কাছ আলী, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, যুবলীগ সভাপতি শেখ হাফিজুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ফেরদৌসী চৌধুরী, ঢাকা মহানগর শ্রমিকলীগ সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT