1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মণিরামপুরের কৃষক-গৃহিনীর কন্যা রুপা শিক্ষক হতে চাই। কয়রার শাহানা ফেরদৌসী পেয়েছে গোল্ডেন প্লাস পেয়েছে  ভবিষ্যতে ডাক্তার হতে চায় । মণিরামপুরের ফারদিন শাহরিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। কেশবপুরে খাদ্য সংকটে ঐতিহ্যবাহী বিরল প্রজাতির কালোমুখো হনুমান। খুলনা মহানগরীতে নারী গুলিবিদ্ধ। তালায় আলাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি  শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠিত । বিলাইছড়িতে জিপিএ  ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %। ডুমুরিয়ায় ব্র্যাকের আয়োজনে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত। কেশবপুর এনপিএস-এর সভাপতি মুকুলের অসুস্থতার জন্য দোয়া প্রার্থনা। স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছাতে কেশবপুরে ট্রাস্ট হেলথ্ সেন্টারের উদ্বোধন।

কঙ্গোতে জ্বালানিবাহী ট্রাকের সাথে বাসের ধাক্কায় ৩৩ জন নিহত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৬৪ বার পঠিত

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে সপ্তাহান্তে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩৩ জন নিহত হয়েছেন। জ্বালানিবাহী ট্রাক ও যাত্রী বোঝাই একটি বাসের মধ্যে মুখোমুখী সংঘর্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সোমবার পুলিশ একথা জানিয়েছে। খবর এএফপি’র।

স্থানীয় পুলিশ ক্যাপ্টেন অ্যান্টনে পুলুলু এএফপি’কে বলেন, শনিবার রাতে কঙ্গোর পশ্চিমাঞ্চলে একটি মহাসড়কে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। সেখানে জ্বালানিবাহী ট্রাকের সাথে বাসের জোর ধাক্কা লাগার সাথে সাথে বিকট শব্দে বিস্ফোরণের পর দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এতে ৩৩ জনের মৃত্যু ঘটে।

অপর এক পুলিশ সূত্র জানায়, এ দুর্ঘটনায় অনেকের দেহ এমনভাবে পুড়ে গেছে যে তাদের শরীরের কোনো অংশ অবশিষ্ট নেই। তারা আরো জানায়, তবে সেখানে যেসব দেহাবশেষ পাওয়া গেছে, সেগুলো উদ্ধার করে সোমবার সৎকার করা হয়।

রাজধানী কিনশাসা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে জাতীয় মহাসড়কে কিবুবা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।

কঙ্গোতে যানবাহন চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা মেনে না চলায় দেশটিতে প্রায়শই এমন দুর্ঘটনা ঘটে। দেশটির সড়কগুলোতো বিপুলসংখ্যক পুরোনো যানবাহন চলাচল করে। এ ধরনের দুর্ঘটনার এটিও আরেকটি কারণ। সূত্র : বাসস।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT