1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মণিরামপুর সাহিত্য পরিষদের মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। ​মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস। কেশবপুরে ড্রেজারের থাবায় নদীতে বিলীন হচ্ছে বসতবাড়ি, অসহায় মানুষের আর্তনাদ! এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি । পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন ।

ইরাকে রামের মূর্তি, নিশ্চিত হতে ঘটনাস্থলে ভারতের দূতাবাস

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৬ জুন, ২০১৯
  • ৬২৭ বার পঠিত

ইরাকের হোরেন শেখান অঞ্চলের দারবান্দ-ই-বেলুলা ক্লিফে একটি পাথরের গায়ে খোদাই করা আছে মূর্তি। ভারতের অযোধ্যা সোধ সংগঠনের বিশ্বাস, সেই মূর্তিটি আসলে রামের। সেটি নিশ্চিত হওয়ার জন্য সম্প্রতি ইরাকে যায় ভারতের একটি প্রতিনিধিদল।

জানা গেছে, আনুমানিক দুই হাজার খ্রিস্টপূর্বে ওই মূর্তিটি খোদাই করা হয়। সেটি দেখে বোঝা যাচ্ছে, এক রাজা হাতে তীর-ধনুক নিয়ে দাঁড়িয়ে আছেন। আর তার কোমরে ভোজালি এবং তার পায়ের কাছে হাত জোড় করে বসে আছে কোনো এক প্রাণী। অযোধ্যা সোধ সংগঠনের পরিচালকের মতে, ওই প্রাণীটি প্রবল বলশালী হনুমান।

ইরাকে যাওয়া ভারতীয় প্রতিনিধিদের নেতৃত্বে ছিলেন ইরাকে নিযুক্ত ভারতীর রাষ্ট্রদূত প্রদীপ সিং রাজপুরোহিত। এছাড়া সেখানকার দূতাবাসের ভারতীয় কূটনীতিবিদ চন্দ্রমৌলি করণ, সুলেইমানিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদরা এবং কুর্দিস্তানের ইরাকি রাজ্যপাল।

তবে ওই মূর্তিটি রামের বলে মানতে নারাজ ইরাকের ইতিহাসবিদ এবং প্রত্নতাত্ত্বিকরা। তাদের মতে, সেটি ইরানের পাহাড়ি প্রজাতিদের রাজা তারদুন্নির মূর্তি।-কালের কন্ঠ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT