1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

মায়ার_বাঁধন- ইলোরা_সোমা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ১৪০৯ বার পঠিত

বিদায়বেলা দিবস শেষে
কোথা হতে- কেমনে এসে,
মানিক হারের মত, আমার কন্ঠে জড়ালে
মায়ার বাঁধন পরালে।।

ঘরছাড়া মোর পথিক জীবন
বাঁধনহারা উদাসী মন,
কোন সে মায়ায় মুগ্ধ করে, শিকল পরালে
মায়ার বাঁধন পরালে।।

কাঁটাবনে ফুল ফুটালে
কুম্ভকর্ণের ঘুম টুটালে,
মরুর বুকে বর্ষা এনে বৃষ্টি ঝরালে
মায়ার বাঁধন পরালে।।

দৃষ্টিহীন মোর অন্ধ নয়ন
তিমির ঘেরা আঁধার জীবন,
হঠাৎ আলোর ঝিলিক দিয়ে,কোথায় হারালে
মায়ার বাঁধন পরালে।।

মোর হৃদয়-বীণার ছিন্ন তারে
সুর দিলে গো আপন করে,
আকূল করা গান শুনিয়ে, কোথায় লুকালে
মায়ার বাঁধন পরালে।।

প্রেমের তব কোমল পরশ
কঠিন মাঝে আনল সরস,
মোর পাথর হৃদয় কাতর করে
ব্যথায় অশ্রু ঝরালে
মায়ার বাঁধন পরালে।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT