1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মণিরামপুরের কৃষক-গৃহিনীর কন্যা রুপা শিক্ষক হতে চাই। কয়রার শাহানা ফেরদৌসী পেয়েছে গোল্ডেন প্লাস পেয়েছে  ভবিষ্যতে ডাক্তার হতে চায় । মণিরামপুরের ফারদিন শাহরিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। কেশবপুরে খাদ্য সংকটে ঐতিহ্যবাহী বিরল প্রজাতির কালোমুখো হনুমান। খুলনা মহানগরীতে নারী গুলিবিদ্ধ। তালায় আলাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি  শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠিত । বিলাইছড়িতে জিপিএ  ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %। ডুমুরিয়ায় ব্র্যাকের আয়োজনে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত। কেশবপুর এনপিএস-এর সভাপতি মুকুলের অসুস্থতার জন্য দোয়া প্রার্থনা। স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছাতে কেশবপুরে ট্রাস্ট হেলথ্ সেন্টারের উদ্বোধন।

ইন্দোনেশিয়ায় দুই শতাধিক অবৈধ ‘বাংলাদেশি’ আটক

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২৮১ বার পঠিত

ইন্দোনেশিয়ার সুমাত্রা দীপের মেদান শহরে অবৈধভাবে অনুপ্রবেশ এবং বসবাসের অভিযোগে অন্তত দুই শতাধিক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ঘটনায় আটককৃতরা সকলেই বর্তমানে প্রাদেশিক পুলিশের হেফাজতে আছেন।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাতে তাদের আটক করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জাগরণ।

প্রতিবেদনে বলা হয়, আটককৃত ২০০ বাংলাদেশি দীর্ঘদিন যাবত স্থানীয় মেদান শহরের একটি দুইতলা বিশিষ্ট বাড়িতে বাস করছিলেন। তাদের প্রতিবেশীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার দিন রাতে পুলিশ সেই বাড়িটিতে অভিযান পরিচালনা করে। মূলত সেখান থেকেই এতো সংখ্যক বাংলাদেশিকে একসঙ্গে আটক করা হয়।

পুলিশ কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, আটক হওয়া ব্যক্তিদের বেশিরভাগেরই বয়স ২০ বছরের কম। তবে তারা আদৌ প্রকৃত বাংলাদেশি নাকি রোহিঙ্গা সেই বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইন্দোনেশিয়ার কর্মকর্তারা জানান, বিভিন্ন সময় বাংলাদেশ থেকে আগত এসব ব্যক্তিরা কয়েক বেশ মাস যাবত অবৈধভাবে সেই বাড়িটিতে বসবাস করছিলেন। এই লোকেরা বাংলাদেশ থেকে নৌকা দিয়ে সুমাত্রা দীপে এসেছিল। তাদের কাছে কোনো পরিচয়পত্র নেই।

উল্লেখ্য, আশ্রয় এবং কাজের সন্ধানে অবৈধ পথে মালয়েশিয়া যেতে চাচ্ছিল সেই সব অবৈধ অনুপ্রবেশকারী। তবে সরাসরি দেশটিতে প্রবেশের কোনো প্রক্রিয়া না থাকায় তারা এসে ইন্দোনেশিয়াতে সাময়িক অবস্থান গ্রহণ করছিল বলে ধারণা দীপটির পুলিশ কর্মকর্তাদের।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT