1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি, সিটের অভাবে চিকিৎসা নিতে হচ্ছে বারান্দায়। কেশবপুরে জলাবদ্ধতায় পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। খুলনার কয়রায় নিখোঁজ হওয়ার ৭দিন পরেও সন্ধান মেলেনি ৯ম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রের । শ্যামনগরে লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ। বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে গোলবারের লাইনের বরাবর ওয়াশব্লক নির্মাণে খেলোয়াড় ও জনমনে অসন্তোষ । কেশবপুরে সমাধানের ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে নারী দুগ্ধ খামারীদের আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে ব্র্যাকের আয়োজনে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। বিলাইছড়িতে ধর্মীয় গুরুদের সঙ্গে মত বিনিময় করলেন ইউএনও — হাসনাত জাহান খান । শ্যামনগরে সুন্দরবন বিষয়ে আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন।

আনোয়ারা গুয়াপঞ্চক গ্রামে বন্য হাতির তান্ডব,দোকান-গোয়াল ঘর ভাংচুর

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৮৪ বার পঠিত

শেখ আবদুল্লাহ আনোয়ারা,প্রতিনিধি

আনোয়ারা দেয়াং পাহাড় সংলগ্ন গুয়াপঞ্চক গ্রামে গভীর রাতে বন্য তান্ডব চালিয়ে মুদির দোকান ও গোয়াল ভেঙ্গে ফেলার অভিযোগ করেন এলাকাবাসী।গত মঙ্গলবার (২৭ জুলাই) রাত ১১দিকে পাহাড় থেকে বন্য হাতি লোকালয়ে নেমে এসব তাণ্ডব চালায়।

গুয়াপঞ্চক গ্রামের মোহাম্মদউল্যাপাড়া এলাকার আবদুর রাজ্জাকের মুদির দোকানের দেয়াল ভেঙ্গে চাল,ডাল ও আলুর বস্তা বের করে রাস্তায় নিয়ে নষ্ট করে ফেলে।
একই রাতে গুয়াপঞ্চক গ্রামের মাওলানা জালাল উদ্দীনের বাড়ির মোঃ আলী আকবরের গোয়াল ঘরের দরজা ভেঙ্গে গোয়াল ঘরে ডুকে পড়ে বন্যহাতি।এলাকাবাসীর সহযোগিতায় রক্ষা পেল গোয়াল ঘরের গরুগুলো।
প্রত্যক্ষদর্শীরা জানান,রাত ১১টার দিকে দুইটি বন্য হাতি পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে।এলাকার বিভিন্ন স্থানে কলা গাছ খেয়ে এবং গাছপালা ভেঙ্গে ফেলে।পরে আবদুর রজ্জাকের মুদির দোকান ভেঙ্গে জিনিসপত্র নষ্ট করে।

স্থানীয় বাসিন্দা হারুনুর রশীদ জানান, গতরাতে রাতে বন্যহাতি তাণ্ডব চালিয়ে আমাদের এলাকার গরীব মুদির দোকানী আবদুর রাজ্জাকের দোকান ভাংচুর করে ব্যাপক ক্ষতি করে।এর আগে কয়েকবার এর দোকান ভাংচুর করেছে।আমি বনবিভাগ,উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ এবং জনপ্রতিনিধিদের প্রতি বিনীত অনুরোধ জানায় গরীব আবদুর রজ্জাককে যেন যথা উপযুক্ত ক্ষতিপূরণ ব্যবস্থা করে দেন।

এসব বন্য হাতি আনোয়ারা দেয়াং পাহাড় সংলগ্ন এলাকায়, বৈরাগ,মহাদেবপুর,পশ্চিমচাল,ছিরাবটতলীসহ বিভিন্ন স্থানে বেশ দীর্ঘ সময় ধরে তান্ডব চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে চলছে।কয়েক বছরে আনোয়ারা উপজেলায় হাতির তাণ্ডবে প্রাণ গিয়েছে অনেক লোকের। এসবের সঠিক কোন সমাধান বা প্রতিকার না পাওয়ায় আতঙ্কে রাত যাপন করতে হচ্ছে এলাকাবাসীর।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT