1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে বন্যায় কবলিত এলাকা পরিদর্শন করলেন — এ্যাড. দীপেন দেওয়ান। কেশবপুরে দিনে দুপুরে ডাকাতি,২০ ভরি স্বর্ণালংকার লুট। মণিরামপুরের তাহাব্বির সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে। কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরন। ফারুয়া  ইউনিয়নে বন্যা দুর্গতদের নগদ অর্থ বিতরণ করল উত্তম ও তার বন্ধুমহল  । শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত। কেশবপুরের মঙ্গলকোট স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে ছাত্র সিয়াম আহত। বিলাইছড়িতে পরিবার পরিকল্পনা অফিস  কর্তৃক স্কুল হেল্থ প্রোগ্রাম পরিচালিত। কেশবপুরে বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে এমপি মোক্তার আলী।

নারায়ণগঞ্জে কোভিড-১৯ এর ভুয়া ঔষুধ তৈরি

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ১১২৭ বার পঠিত

সারাবিশ্ব যখন করোনাভাইরাস সৃষ্ট মহামারি কোভিড-১৯ এর প্রতিষেধক কিংবা ওষুধ তৈরি নিয়ে চিন্তিত তখন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একদল প্রতারক এই রোগের ভুয়া ওষুধ তৈরি করছিল। গ্লোবাল গেইন কনজুমার প্রোডাক্টস লি. নামের অননুমোদিত ওই ওষুধ কারখানা থেকে এ অপরাধে ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সোনারগাঁ উপজেলার সাদিপুর এলাকার কারখানাটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়- মো. নিজাম উদ্দিন (৩৯), মো. খাদেম হোসেন (৩০) ও মো. আমিনুল ইসলামকে (১৮)।

গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানের বরাত দিয়ে মো. জসিম উদ্দীন চৌধুরী জানান,  অভিযুক্তরা দীর্ঘদিন ধরে একটি বাসা ভাড়া নিয়ে কারখানাটি চালিয়ে আসছিল।

সেখান থেকে ‘‘নিহারীকা’’ ব্র্যান্ড নাম দিয়ে কোভিড-১৯ রোগের ভুয়া ওষুধ ‘‘নিহারিকা মান্না’’ পাউডার উৎপাদন করে বাজারজাত করে আসছিলো।

তাদের উৎপাদিত এই ওষুধ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বলে জানিয়েছে র‍্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা আরও জানায়,  চলমান মহামারিতে জনসাধারণের সরলতার সুযোগ কাজে লাগিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এই ওষুধ তারা নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT