1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

করোনা মোকাবেলায় জনগণকে সচেতন করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সাংবাদিকদের প্রতি আহ্বান – তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৬৬২ বার পঠিত
’

সোনাই ডেক্স:করোনা মোকাবেলায় জনগণকে সচেতন করতে সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। সোমবার দুপুরে সচিবালয়ের তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

এ সময় হাছান মাহমুদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের অনুরোধ জানাবো, জনগণ ইতোমধ্যে অনেক সচেতন হয়েছে। তবে গ্রামে-গঞ্জে এখনও সচেতনতার অভাব রয়েছে। সবাই যাতে আরো সচেতন হয় সে বিষয়ে আপনারা সরকারের সঙ্গে একত্রিত হয়ে কাজ করবেন।তিনি বলেন, করোনাভাইরাস বৈশ্বিক একটি দুর্যোগ। আপনারা (গণমাধ্যম কর্মী) করোনাভাইরাস নিয়ে অত্যন্ত উদ্যোগী হয়ে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। জাতিকে সঠিক খাতে প্রবাহিত করার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হাছান বলেন, আপনারা এ ক্ষেত্রে ইতোমধ্যে অনেক উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছেন। আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিক ইউনিয়ন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে সাংবাদিকদের পার্সনাল প্রটেকশনের জন্য ব্যবস্থা গ্রহণ করবো।

তিনি আরও বলেন, করোনাভাইরাস একটি বৈশ্বিক দুর্যোগ। এই দুর্যোগকে সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। এখন বাদানুবাদ ও দোষারূপের সংস্কৃতি থেকে আমাদের সকলকে বের হয়ে এসে এই দুর্যোগ মোকাবেলা করা প্রয়োজন।

হাছান আরও বলেন, এখন রাজনীতি করার সময় নয়। সবাই মিলে দুর্যোগ মোকাবেলা করার সময়। সে ক্ষেত্রে সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। এর পাশাপাশি আরো কিছু পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

তিনি বলেন, ‘সংবাদপত্রে দেখতে পেলাম ইতোমধ্যে চীন ও যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রতিষেধক ওষুধ আবিষ্কার করা হয়েছে বলে দাবী করা হয়েছে। এটি কয়েকদিনের মধ্যে বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে। যদি তা হয় তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে বৈশ্বিক এই দুর্যোগ মোকাবেলা করতে সমর্থ হবো।’

এ সময় বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT