1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শার্শায় বীর মুক্তিযোদ্ধা মরহুম খাইরুল হককে গার্ড অফ অনার প্রদান। কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ। কেশবপুরের মঙ্গলকোটে বিএনপি নেতা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত। সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ১ জেলে আটক । কয়রায় প্রত্যাশীর প্রজেক্ট লার্নিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত । কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত। শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত। কেশবপুরের পাঁজিয়ায় সনাতন ধর্মালোচনা সভা অনুষ্ঠিত। ত্রিমোহিনী ইউপিতে পুনরায় প্রশাসক নিয়োগ,ভোগান্তির অবসান। কয়রায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা।

যশোরে আমগাছে ইজিবাইক চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৫০ বার পঠিত

 

জাহিরুল মিলন, যশোর জেলা প্রতিনিধি: যশোর শহরের ভৈরব নদের পাশে আম গাছ থেকে ইজিবাইক চালক সুমন হোসেনের (২৪) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে যশোর শহরের পুরাতন কসবা টালিখোলা এলাকায় বসবাস করে এবং সে যশোরের শার্শা উপজেলার নাভারণ বুরুজবাগান এলাকার মিজানুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার সকালে ভৈরবের পাড়ে আমগাছে সুমন হোসেনকে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। কোতয়ালী থানার এসআই ফেরদৌস হোসেন সোমবার সকাল ১০টার দিকে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

নিহতের স্বজনরা জানান, সুমন হোসেন শহরের টালিখোলা এলাকার আকবরের বাড়িতে ঘর জামাই হিসেবে বসবাস করে। রবিবার রাতে তার স্ত্রীর সাথে গোলযোগ হয়। এরপর সবাই ঘুমিয়ে পড়লে রাতে কোনো এক সময় সে ঘর থেকে বের হয়ে ঘোষপাড়ার ভৈরব নদের পাশে আমগাছের ডালে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ে।

যশোর কোতয়ালি থানার এস আই ফেরদৌস জানান, ভৈরব নদের পাশে আমগাছে ঝুলন্ত অবস্থায় সুমনের লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানার চেষ্টা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT