1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে বিএনপি নেতা মরহুম আবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার। জনতার কল্যাণেই রাজনীতি, নামাজগ্রাম দুর্গাপুরে নতুন সমাজ গড়ার প্রত্যয় ইমদাদের ‘মানুষের ভাগ্যোন্নয়ন ও নাগরিক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই।’ হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের অভিযানে ৯ মার্ডার মামলার আসামী জনাব আলী কলেজ ছাত্রলীগ সভাপতি ও কৃষকলীগ নেতা সহ গ্রেফতার ২জন। রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য নন্দিতা দাশের সঙ্গে সৌজন্য সাক্ষাতে উপজেলা যুবদল ও মহিলা দলের নেতৃবৃন্দ। সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন। তালায় সারের ডিলারের আড়ালে নকল সার-কীটনাশকের কারবার, এস আর বি (র‌্যাবের) অভিযান ,ব্যবসায়ীর জেল  ও জরিমানা। ​রংপুরে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর অধিকার ও কর্মসংস্থান নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন। কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন। শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।

হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের অভিযানে ৯ মার্ডার মামলার আসামী জনাব আলী কলেজ ছাত্রলীগ সভাপতি ও কৃষকলীগ নেতা সহ গ্রেফতার ২জন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

আকিকুর রহমান রুমন:-

হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের অভিযানে ৯ মার্ডার মামলার পলাতক আসামী জনাব আলী কলেজ ছাত্রলীগ এর সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দায়ের করা মামলার পলাতক আসামী কৃষকলীগ এর নেতা সহ ২ আসামীকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়,নয়টি হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহার নামীয় ১০৬নং আসামী জনাব আলী কলেজ ছাত্রলীগ এর সভাপতি শাহীদুর রহমান(২৫)
স্হানীয় গ্যানিংগঞ্জ বাজার(নতুন বাজার)অবস্থান করছেন।
এমন সংবাদ পেয়ে অফিসার ইনচার্জ(ওসি)
শেখ নাজমুল হক এর নেতৃত্বে একদল পুলিশ ১৭সেপ্টেম্বর
(বৃহস্পতিবার)
বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে আসামীর অবস্থানের লোকেশন অনুযায়ী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহীদুর রহমান ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের যাত্রা পাশা মহল্লার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল কাদির মিয়ার পুত্র।

অন্যদিকে গোপন সূত্রে জুলাইয়ের ২৪ইং বৈষম্য বিরোধী এক দফা ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আহত হওয়া এক যুবকের মাতার দায়ের করা মামলার এজাহার নামীয় এক কৃষকলীগ নেতা আসামি স্হানীয় আদর্শ বাজারে অবস্থান করার খবর পায় পুলিশ।

সংবাদ পাওয়ার সাথে সাথে একদল পুলিশ আদর্শ বাজারে আসামীর অবস্থান করার লোকেশন অনুযায়ী সন্ধ্যার পূর্ব মুহূর্ত পৌঁনে ৬টার দিকে পুলিশ অভিযান পরিচালনা করে পলাতক আসামী রজব উল্বা(৪৮)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত কৃষকলীগ নেতা রজব উল্বা ২নম্বর উত্তর পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রঘু চৌধুরী পাড়া মহল্লার মৃত এশাদ উল্বার পুত্র।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)
শেখ নাজমুল হক এর সাথে যোগাযোগ করা হলে তিনি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান,
গ্রেফতারকৃত আসামীদেরকে ১৮সেপ্টেম্বর (শক্রুবার)আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

আকিকুর রহমান রুমন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT