1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

বেনাপোলে বেশী দামে পেয়াজ বিক্রির:ভ্রাম্যমান আদালতের জরিমানা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৩২৩ বার পঠিত

মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর) প্রতিনিধিঃ বেনাপোল বাজারে অতিরিক্ত মুল্যে পেয়াজ বিক্রি করার অভিযোগে ভ্রাম্যমান আদালত দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

শুক্রবার বেলা ১১ টার সময় শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ খোরশেদ আলম চৌধুরী অসাধু ব্যবসায়ীদের ক্রয় রিসিট দেখাতে ব্যার্থ হলে এই জরিমানা করেন।
বেনাপোল বাজারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট খোরশেদ আলম বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে পেয়াজের মুল্য অস্বাভাবিক ভাবে বাড়িয়ে জনজীবন দুর্বিসহ করে তুলেছে। এসব ব্যবসায়িরা পাইকারী ১৩০ টাকা ক্রয় করে বাজারে ভোক্তাদের কাছে ২০০ থেকে ২৩০ টাকা বিক্রি করছে প্রতি কেজি। সাধারন জনগন এসব ব্যবসায়ি সিন্ডিকেটের কাছে জিম্মি । এছাড়া বাজারে ব্যবসায়িরা পন্যর মুল্যে তালিকা দেখাতে ও ব্যর্থ হয়েছে।

বেনাপোল বাজারের ব্যবসায়ি শামছুর রহমান বলেন, আমি যশোর পাইকারি বাজার থেকে যে পেয়াজ ক্রয় করেছি তার মেমো দেখাতে ব্যর্থ হওয়ায় আমাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে। অপরদিকে মুজিবর রহমান বলেন, আমার মেমোতে ১৮০ টাকা পেয়াজ ক্রয় দেখালেও তিনি আমাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন।

অপরদিকে শার্শার নাভারণ বাজারেও ব্যবসায়িদের অনিয়ম এর কারনে দুইজন ব্যবসায়িকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে সুনির্দিষ্ট তথ্যর ভিত্তিতে জানা গেছে।
এ সময় বেনাপোল পোর্ট থানার এ এসআই জাকির হোসেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর সহযোগিতা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT