1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
জুরাছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ। জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদকের মামা শ্বশুরের মৃত্যুতে খুলনা জেলা যুব ও ছাত্র ঐক্য পরিষদের শোক বিবৃতি । বিলাইছড়িতে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শহীদ আবু বকর আবুর ৮ম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ও দোয়া মাহফিল। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও গুণগত শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা। কয়রায় সিএসএ ও গ্যাপ বিষয়ে প্রশিক্ষণ নিরাপদ ও জলবায়ু সহনশীল কৃষি চর্চায় গুরুত্বারোপ। কেশবপুরে মৎস্য ঘের থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার। বিলাইছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ৮ জনের বিরুদ্ধে মামলা। বিলাইছড়ি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

বিলাইছড়িতে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি পল্টন ঘাট থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বাজার মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ২৯৯ নং রাঙামাটি আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ এবং ২ ৯৯ নং রাঙ্গামাটি আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক ধনমনি চাকমা। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা (বায়বাবু) সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আব্দুল কাদের, কেংড়াছড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি মনির, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল ইসলাম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো.আল মামুন।

বক্তারা দেশে শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিক্ষোভ কর্মসূচিতে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শান্তি শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তায় দায়িত্বে ছিলেন পুলিশ প্রশাসন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT