
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।
দীর্ঘ রাজনৈতিক জীবনে নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততার মধ্য দিয়ে কেশবপুরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং মজিদপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান শহীদ আবু বকর আবু। তাঁর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কবর জিয়ারত, দোয়া ও বিশেষ মোনাজাত করেছেন বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর-২৬) সকালে কেশবপুর উপজেলার ৩ নম্বর মজিদপুর ইউনিয়নের বাগদহা গ্রামে তাঁর পারিবারিক কবরস্থানে উপস্থিত হয়ে কবর জিয়ারত করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস ছামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ৩নং মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, ৬নং কেশবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আলা উদ্দীন আলা, যুবদল নেতা আব্দুল গফুর-সহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এরপর, শহীদ আবু বকার আবু হত্যার বিচারের দাবি সমন্বয়ক পরিষদের উদ্যোগে আবু হত্যাকাণ্ডের নেপথ্যের রহস্য উদঘাটন ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবিতে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন-এর নিকট স্মারকলিপি প্রদান এবং “আবু বকার আবু স্মৃতি ফাউন্ডেশ”‘এর স্বীকৃতির লক্ষ্যে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রোকনুজ্জামান এর নিকট আবেদনপত্র দাখিল করা হয়।
ছবিঃ
১৯/১১/২৬