1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
জুরাছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ। জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদকের মামা শ্বশুরের মৃত্যুতে খুলনা জেলা যুব ও ছাত্র ঐক্য পরিষদের শোক বিবৃতি । বিলাইছড়িতে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শহীদ আবু বকর আবুর ৮ম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ও দোয়া মাহফিল। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও গুণগত শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা। কয়রায় সিএসএ ও গ্যাপ বিষয়ে প্রশিক্ষণ নিরাপদ ও জলবায়ু সহনশীল কৃষি চর্চায় গুরুত্বারোপ। কেশবপুরে মৎস্য ঘের থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার। বিলাইছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ৮ জনের বিরুদ্ধে মামলা। বিলাইছড়ি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

কেশবপুরে মৎস্য ঘের থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের মোমিনপুর দেলঘাটা বিলের একটি মৎস্য ঘেরের পানিতে আনসার গাজী (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। তার বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভেটখালি গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কেশবপুরের টিটাবাজিতপুর গ্রামের এরশাদের মৎস্য ঘেরের পানিতে আনসার গাজীর মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে লোকজন জড়ো হন।
ঘের মালিক সূত্রে জানা যায়, ২ নভেম্বর ডুমুরিয়ার বাজার থেকে তাকে দিনমজুর হিসেবে ১১ হাজার টাকা মাসিক চুক্তিতে নিয়ে আসেন। মঙ্গলবার (১৭ নভেম্বর-২৬) বিকেলে তিনি ঘেরের ভিতরে কাজ করছিলেন, কিছুক্ষণ পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তিনি বাজারে যেয়ে খোঁজাখুঁজি করেন এবং কয়েকজনের কাছে জানতে চান কিন্তু তার কথা কেউই বলতে পারেননি। রাতে তার পরিবারকে জানানো হয় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এক পর্যায়ে বুধবার (১৮ নভেম্বর সকালে ঘেরের পানিতে তার লাশটি ভেসে থাকতে দেখা যায়।
নিহতের স্ত্রী বলেন, তার স্বামী দিনমজুরের কাজের জন্য এসেছিলেন। আজ সকালে শুনতে পাই তার লাশ পাওয়া গেছে।
কেশবপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পোঁছায় এবং লাশটি পানি থেকে উদ্ধার করেন। পরবর্তীতে পুলিশ সুরতহাল তদন্ত সম্পন্ন করেন। সিআইডির একটি চৌকস টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশের উপ-পরিদর্শক মিজবাহ ইসলাম বলেন, ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি, প্রাথমিকভাবে সন্দেহজনক কোনো আলামত পাওয়া যায়নি। এখনো তদন্ত চলছে। সিআইডি ইন্সপেক্টর মিজানুর রহমান বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় তদন্তের অপেক্ষায় স্থানীয়রা।
ছবিঃ
১৮/১১/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT