1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ৮ জনের বিরুদ্ধে মামলা। বিলাইছড়ি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। কেশবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ। বিলাইছড়িতে ১০ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা। কেশবপুরে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে চলছে সাজুগুজু। শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক। বিলাইছড়ি ফারুয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ৫০তম চীবর দান ও সুবর্ণজয়ন্তী উদযাপনে হাজারো মানুষের ঢল। কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ফয়সাল ও নারী বিভাগে মুক্তি প্রথম। বিলাইছড়িতে রাইংখ্যং শাখা বন বিহারে ২৪তম কঠিন চীবর দানোৎসব উদযাপন। কেশবপুরে শীতের আগমনের সাথে সাথেই আজাদ মার্কেটে শীতার্থদের ভীড়।

বিলাইছড়ি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি: নতুন পথে, নতুন স্বপ্নে কলেজ জীবনের শুভ সূচনা’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিলাইছড়ি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিলাইছড়ি কলেজের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অভি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি ২৯৯ নম্বর আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। এ সময় কলেজের প্রভাষক ইয়াসমিন সুলতানা, অমৃত কুমার চাকমা,ইমরান হোসেন, নিশিতা আজিম, হারুনুর রশিদ, শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা ভানময় পাংখোয়া, সোনালী মার্মা, সুদীপ্তা তঞ্চঙ্গ্যাসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কলেজজীবনের নতুন অধ্যায়কে জ্ঞান, শৃঙ্খলা ও নৈতিকতার মাধ্যমে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের জীবনে কলেজজীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এ সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নিজেদের দক্ষ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষাজীবনে শৃঙ্খলা, অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধের চর্চা অব্যাহত রাখারও আহ্বান জানান তাঁরা। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা, গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। আনন্দঘন পরিবেশে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT