1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
জুরাছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ। জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদকের মামা শ্বশুরের মৃত্যুতে খুলনা জেলা যুব ও ছাত্র ঐক্য পরিষদের শোক বিবৃতি । বিলাইছড়িতে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শহীদ আবু বকর আবুর ৮ম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ও দোয়া মাহফিল। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও গুণগত শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা। কয়রায় সিএসএ ও গ্যাপ বিষয়ে প্রশিক্ষণ নিরাপদ ও জলবায়ু সহনশীল কৃষি চর্চায় গুরুত্বারোপ। কেশবপুরে মৎস্য ঘের থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার। বিলাইছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ৮ জনের বিরুদ্ধে মামলা। বিলাইছড়ি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

কেশবপুরে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা সমাধান এর ব্যবস্থাপনায়, অরবিস ইন্টারন্যাশনাল এর অর্থায়নে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল এর সহযোগিতায় কেশবপুরে ছানী রোগী বাছাই উপলক্ষে একটি ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর-২৬) কেশবপুরে সমাধান সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই ক্যাম্প পরিচালনা করেন, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের জুনিয়র কনসাল্টটেন্ট ডাঃ আবুল কালাম আযাদ সুমন ও তার সহকারীবৃন্দ।

উন্মুক্তভাবে ক্যাম্পে আসা সকল চক্ষু রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবাপ্রদান করা হয়েছে। প্রাথমিকভাবে চক্ষু পরীক্ষার পর অপারেশন উপলক্ষ্যে ছানী রোগী চিহ্নিত করা হয় এবং বাকি রোগীদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

অনুষ্ঠিত এই চক্ষু ক্যাম্পে ৪০ জন ছানী রোগী সনাক্ত করা হয়। তাদেরকে বিনামূল্যে অপারেশনের জন্য শিরোমণি বাদামতলা খুলনা বিএনএসবি চক্ষু হাসাপাতালে নিজস্ব গাড়ী যোগে নিয়ে যাওয়া হয়। অপারেশন শেষে পরবর্তীতে পুনরায় গাড়ী যোগে তাদের কেশবপুরে পৌঁছে দেয়া হবে। এই চক্ষু ক্যাম্পে মোট ১১৯ জন রোগীকে চক্ষু সেবা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সমাধান সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রেজাউল করিম, পরিচালক (সার্বিক) মোঃ শাহীনুর রহমান, পরিচালক (কার্যক্রম) আবু জাফর মাতুব্বর, পরিচালক (অর্থ) মোঃ শাহাদাৎ হোসেন, প্রশিক্ষণ সমন্বয়কারী মোঃ মুনছুর আলীসহ অন্যান্য কর্মকর্তা।

ছবিঃ
১৯/১১/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT