1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
জুরাছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ। জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদকের মামা শ্বশুরের মৃত্যুতে খুলনা জেলা যুব ও ছাত্র ঐক্য পরিষদের শোক বিবৃতি । বিলাইছড়িতে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শহীদ আবু বকর আবুর ৮ম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ও দোয়া মাহফিল। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও গুণগত শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা। কয়রায় সিএসএ ও গ্যাপ বিষয়ে প্রশিক্ষণ নিরাপদ ও জলবায়ু সহনশীল কৃষি চর্চায় গুরুত্বারোপ। কেশবপুরে মৎস্য ঘের থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার। বিলাইছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ৮ জনের বিরুদ্ধে মামলা। বিলাইছড়ি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও গুণগত শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

যশোরের কেশবপুর উপজেলার ১১ নং হাসানপুর ইউনিয়ন বিএনপির ব্যতিক্রমী উদ্যোগে শিক্ষার্থীদের মেধার বিকাশ, আধুনিক, মানসম্মত ও গুণগত শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৮ নভেম্বর-২৬) দুপুরে আউলগাতি আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে মাস্টার মিজানুর রহমান কাকরের সঞ্চালনায় ও অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সভায় শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, শিক্ষার আধুনিক পদ্ধতি অনুসরণ, পাঠদানের মানোন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে গুণগত শিক্ষা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথি ১১ নম্বর হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেন বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষায় গুরুত্ব দিতে হবে।
বিশেষ অতিথি,কেশবপুর শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি ও কৃষকদলের সভাপতি সহকারী অধ্যাপক আবু হাসান বলেন, শিক্ষার গুণগত মানউন্নয়নে নৈতিক শিক্ষা, সৃজনশীল চিন্তাভাবনা, প্রযুক্তিগত দক্ষতা ও বাস্তবমুখী জ্ঞান অর্জনেও গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, পাঠদানে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপে বক্তব্য রাখেন, বুড়িহাটি হাসানপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, মহাদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জিত কুমার, মমিনপুর দাখিল মাদ্রাসা সুপার মাওলানা ফজলুর রহমান, বগা শাহ ক্বারারিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান, বুড়িহাটি মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের সভাপতি আলমগীর সিদ্দিক।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ১১ নম্বর হাসানপুর ইউনিয়নের সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান শিক্ষক ও সভাপতিবৃন্দ।
ছবিঃ
১৮/১১/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT