1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন। কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত। রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের ফুট বল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ।

বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা
বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় বিহার পরিচালনা কমিটির আয়োজনে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ধর্মীয় দেশনা প্রদান করেন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বিদর্শন স্থবির ও প্রিয়দর্শন ভিক্ষু।
এ সময় উপস্থিত ছিলেন বিহার পরিচালনা কমিটির সভাপতি অমরজিৎ চাকমা, সাধারণ সম্পাদক হরিলাল চাকমা, অর্থ সম্পাদক জ্ঞানলাল চাকমা এবং হিজাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতিময় চাকমা।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট দায়ক সুনিতিময় চাকমা, রঞ্জন চাকমাসহ শত শত পুণ্যার্থী।
অনুষ্ঠানে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, পিণ্ডদানসহ নানা ধরনের দান ও ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরে ফানুস উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT